
৫০ লক্ষ টাকা কমদরে বজার ইজারা দিচ্ছে সরকার
ডেষ্ক রিপোর্ট সাফা নিউজ
কুমিল্লার জেলার হোমনা উপজেলাধীন ঐতিহ্যবাহী ঘারমোরা বাজার থেকে গত বছরের তুলনায় এ বছর বড় অঙ্কের টাকা রাজস্ব হারাচ্ছে সরকার।এ নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা ও সমালোচনা ঝড় বইছে গ্রামাঞ্চলে
সোমবার(৬ এপ্রিল)২০২৬ খ্রি.১৪৩৩ বাংলা সনের জন্য এ বছরও ঐতিহ্যবাহী ঘারমোড়া বাজারের ইজারা পেয়েছেন ঘারমোড়া বাজারের বর্তমান ইজারাদার ঘারমোড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আবু মুসা।
তিনি ৬১ লাখ ৩৭ হাজার ৭৫ টাকা দর দিয়ে সর্বোচ্চ দরদাতা নির্বাচিত হন। অথচ গত বছর তিনি একই বাজার ১ কোটি ১১ লাখ ১১ হাজার ১০০ টাকায় ইজারা নিয়ে ছিলেন।
বাজারের সার্বিক চিত্র অপরিবর্তিত থাকা সত্বেও কেন এ দর পতন এই বিষয় টি কারো বোধগম্য নয় তাই চলছে পথে ঘাটে মাঠে সকাল জায়গায় আলোচনা সমালোচনা
অপরদিকে যেখানে সব কিছু দর দিন দিন হু হু করে বৃদ্ধি পাচ্ছে সেখানে বাজার ইজারার দর বড় অংকের টাকা কমে ইজারা দেওয়া হয়েছে দরপত্রের মাধ্যমে।
এ দিকে অফিস সূত্রে জানাগেছে, প্রতিবছর বিগত ৩ বছরের গড় ইজারার সাথে ৬ শতাংশ বৃদ্ধি করে ইজারার দর নির্ধারণ করা হয়।
এতে ঘারমোড়া বাজারের নির্ধারিত ইজারা মূল্য ছিল ৬১ লাখ ৩১ হাজার ৭৫ টাকা। এ বছর মাত্র ৬ হাজার টাকা বেশী দিয়ে ৬১ লাখ ৩৭ লাখ ৭৫ টাকা দর দিয়ে সর্বোচ্চ দরদাতা নির্বাচিত হন ঘারমোড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আবু মুসা।
অনুসন্ধানে জানা গেছে,এ বছর ইজারা প্রক্রিয়ায় মূলত কোনো কার্যকর প্রতিযোগিতা ছিল না। ১ম ২য় দফায় কাঙ্খিত দর না পেয়ে ৩য় দফায় দরপত্র আহবান করেন কর্তৃপক্ষ। সোমবার ছিল ৩য় দফার দরপত্র জমা ও খোলার শেষ তারিখ। এদিন মাত্র ৬ হাজার টাকা বেশী দিয়ে ৬১ লাখ ৩৭ হাজার ৭৫ টাকার দরপত্র জমাদিয়ে সর্বোচ্চ দরদাতা নির্বাচিত হন আবু মুসা।এতে গতবছরের তুলনায় ৪৯ লাখ ৭৪ হাজার ২৫ টাকা কম পড়েছে।
উপজেলার সবচেয়ে ঐতিহ্যবাহী বাজারটিতে রাজস্ব আদায় এক বছরের ব্যবধানে প্রায় অর্ধকোটি কমে যাওয়া কে অভ্যন্তরীণ সমঝোতার কারণ বলে মনে করছেন সচেতন মহল।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. শহিদুল ইসলাম জানান, গত তিন বছরের ইজারা মূল গড় করে উক্ত মূল্য নির্ধারণ করা হয়েছে। যথাযথ নিয়ম মেনেই তিন দফা দরপত্র আহবান করে প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে এবং সর্বোচ্চ দরদাতাকেই ইজারা দেওয়া হয়েছে।
