
ইমরান হোসেন হৃদয়
শার্শা যশোর প্রতিনিধি
যশোরের শার্শা উপজেলার ৭নং কায়বা ইউনিয়নের ৮নং ওয়ার্ড আয়োজনে বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে বাগুড়ী বেলতলা আম বাজারে অবস্থিত বিএনপি কার্যালয়ে বর্ণাঢ্য এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ আয়োজনে স্থানীয় নেতাকর্মীসহ নানা শ্রেণী-পেশার মানুষ অংশ নেন।
অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করেন কায়বা ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান মুন্না। দোয়া পরিচালনা করেন, মোঃ মহসিন,মসজিদের ইমাম দাউদ গাজী, যিনি বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য, দীর্ঘায়ু ও সুস্থ জীবন কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন।
দোয়া মাহফিলে শার্শা উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ নেতা উপস্থিত ছিলেন। উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তাজউদ্দীন আহম্মেদ,
আইন বিষয়ক সম্পাদক মশিয়ার রহমান,
কায়বা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান মুন্না, নেতা রেজাউল ইসলাম লাল্টু,
স্থানীয় নেতারা বলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক ব্যক্তিত্ব নন, তিনি গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক। তাঁর সুস্থতা শুধু দলের জন্য নয়, দেশের মানুষদের জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তারা আরও জানান, বেগম জিয়ার সুস্থতা কামনায় সারাদেশে বিএনপি ও অঙ্গসংগঠনগুলোর উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। আমরা বিশ্বাস করি আল্লাহর অশেষ রহমতে তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন।
বাগুড়ী বেলতলা আম বাজারের অবস্থিত বিএনপি কার্যালয়ে সাধারণ মানুষের উপস্থিতি প্রমাণ করে বেগম খালেদা জিয়ার সুস্থতা নিয়ে মানুষের উদ্বেগ এবং ভালোবাসা কতটা গভীর।
দোয়া শেষে সবাই বেগম খালেদা জিয়ার সুস্থতা, দেশের শান্তি, স্থিতিশীলতা এবং জনগণের কল্যাণ কামনা করেন। অনুষ্ঠানটি শেষ হয় এক আবেগঘন পরিবেশে, যেখানে উপস্থিত সবার কণ্ঠে একটাই কামনা আল্লাহ দেশনেত্রীকে দ্রুত সুস্থতা দান করুন।
