
রেজাউল করিম
গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলায সহকারী কমিশনার (ভূমি) মোঃ আসাদুজ্জামানের সরকারি বাসভবনে চুরির ঘটনা ঘটেছে।
সোমবার (৩ নভেম্বর) সকাল ১১টা থেকে সাড়ে ১১টার মধ্যে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
উপজেলা সূত্রে জানা যায়, ঘটনার সময় সহকারী কমিশনার (ভূমি) অফিসের দাপ্তরিক কাজে বাহিরে একটা প্রোগ্রামে ছিলেন। সেই সুযোগে অজ্ঞাত চোরেরা তার সরকারি বাসভবনে প্রবেশ করে আলমারি ও কক্ষ তছনছ করে মূল্যবান কিছু সামগ্রী নিয়ে যায়।
ঘটনার পরপরই গোয়ালন্দ ঘাট থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ্ আল মামুন ঘটনাস্থল পরিদর্শন করেন।
এব্যাপারে ওসি বলেন,“চুরির বিষয়ে আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি একটি পরিকল্পিত চুরির ঘটনা। ইতোমধ্যে কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং ঘটনায় জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে।”
সহকারী কমিশনার (ভূমি) মোঃ আসাদুজ্জামান বলেন, “আমি অফিসের কাজে বাইরে একটি প্রোগ্রামে অতিথি হিসেবে উপস্থিত ছিলাম। এ অবস্থায় বাড়ির দারোয়ান ফোনে জানায়, ঘরে তালা ভাঙা অবস্থায় কিছু সামগ্রী উধাও। বিষয়টি অত্যন্ত দুঃখজনক। আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাটি গুরুত্বের সঙ্গে দেখছে এবং আমি আশা করছি দ্রুতই অপরাধীরা ধরা পড়বে
