বাংলাদেশ এম্বাসি ওমানে কর্মরতরওশন আরা পলি র শেষ কার্যদিবসে প্রবাসীদের ভালোবাসায় সিক্ত।

Spread the love

ওমান প্রতিনিধি :গোলাম সারোয়ার।

১২ ই অক্টোবর রবিবার বাংলাদেশ এম্বাসি ওমানে কর্মরত রওশন আরা পলির শেষ কর্ম দিবসে সকল প্রবাসীদের ভালোবাসায় সিক্ত হয়ে সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ সময় উপস্থিত ছিলেন ওমানের সকল কমিউনিটির নেতা কর্মী, দলীয় নেতা কর্মী এবং ওমানের ব্যবসায়ী নেতৃবৃন্দ।
সকলেের ভালোবাসা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশের মধ্য থেকে একান্ত সাক্ষাৎকারে দেখা করেন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম এবং সাফা নিউজ অনলাইনের ম্যানেজিং ডিরেক্টর মোঃ জহিরুল ইসলাম জীবন।
আলাপ চারিতার এক পর্যায়ে ওমানে দীর্ঘ সাড়ে চার বছর বাংলাদেশ এম্বাসী কর্মরত ছিলেন এবং প্রবাসী বাংলাদেশী দের পাসপোর্ট সংক্রান্ত সকল কাজ কর্ম সুন্দরভাবে করেছেন এবং সকলের সাথে ভ্রাতৃত্ববোধ বজায় রেখে আজ তার ওমান কর্মজীবন সমাপ্ত করেন।
র ওশন আরা পলি সাক্ষাৎকারে এও বলেন প্রবাসী বাংলাদেশীদের পাসপোর্ট সক্রান্ত সকল সমস্যা সহজে আমলে নিয়ে তা দ্রুত সমাধান করার চেষ্টা করেছেন সঠিক ও সুন্দরভাবে।

তিনি আরও বলেন আপনারা আমার জন্য সবাই দোয়া করবেন আমিও আপনাদের সবার জন্য দোয়া করি। আপনারা প্রবাসের মাটিতে ভালো থাকেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *