
রেজাউল করিম
গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
“ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল, সবার প্রিয় ফুটবল”-স্লোগানে রাজবাড়ীর গোয়ালন্দে আরাফাত রহমান কোকো স্মৃতি আন্ত উপজেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়েছে।
টুর্নামেন্টটির আয়োজনে রয়েছে গোয়ালন্দ উপজেলার উজানচর ভাই ভাই ফুটবল একাডেমী।
উদ্বোধনী খেলায় গোয়ালন্দ উপজেলা ফুটবল একাডেমী, রাজবাড়ী ৩-১ গোলে চর মাধবদিয়া ফুটবল একাডেমী, ফরিদপুর কে পরাজিত করে প্রথম দল হিসেবে সেমিফাইনালে উত্তীর্ণ হয়।
উদ্বোধনী খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি সুলতান নুর ইসলাম মুন্নু মোল্লা।
টুর্নামেন্টের শুভ উদ্ভোধন করেন গোয়ালন্দ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম বাবলু।ঐ ডটকমকে বলেন আমরা
গোয়ালন্দ উপজেলা ছাত্রদলের সভাপতি রেজাউল হাসান মিঠু’র সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ ইউনুস হোসেন বিপ্লব, পৌর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ জসিম বেপারী, পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ মুক্তার মাহমুদ প্রমুখসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও খেলা প্রিয় দর্শকমন্ডলী।
