গোয়ালন্দে নুরাল পাগলের মরদেহে আগুন দেয়া মামলায় রাসেল নামে একজন যুবক আটক

Spread the love

রেজাউল করিম
গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

রাজবাড়ীর গোয়ালন্দে নুরুল হক ওরফে নুরাল পাগলের ভক্ত রাসেল Top Level Replica Rolex Watches UK – 1:1 Fake Watches UK Store.মোল্লা হত্যা মামলায় মোঃ রাসেল মন্ডল (২০) নামে এক যুবককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেফতারকৃত রাসেল মন্ডল গোয়ালন্দ পৌরসভা ৫ নম্বর ওয়ার্ড ক্ষুদিরাম সরকার পাড়ার বাসিন্দা আব্দুস সামাদ মন্ডলের ছেলে। নুরুল হক ওরফে নুরাল পাগলের মরদেহ পোড়ানোর সময় দেহের ওপর খড় দিয়েছিলেন তিনি।

রবিবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গোয়ালন্দ বাসস্ট্যান্ড থেকে তাকে গ্রেফতার করা হয়।

সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) শরীফ আল রাজীব।

তিনি জানান, ভিডিও ফুটেজ দেখে ও বিভিন্ন পর্যালোচনা করে দেখা গেছে, রাসেল মন্ডল নুরাল পাগলের মরদেহ পোড়ানোর জন্য তার শরীরের উপর খড় দিচ্ছে। ফুটেজের ওপর ভিত্তি করে তাকে শনাক্ত করা হয়। পরে তাকে নুরাল পাগলের দরবারের ভক্ত রাসেলের পিতা আজাদ মোল্লার করা মামলায় গুরুতর জখম, লুটপাট, অগ্নিসংযোগ, হত্যা, কবর থেকে মরদেহ উত্তোলন, পোড়ানো মামলায় গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রাসেল মন্ডলকে আদালতে সোপর্দ করা হয়েছে।

তিনি আরও জানান, দুটি মামলায় এ পর্যন্ত মোট ২৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

প্রসঙ্গত, গত ৫ সেপ্টেম্বর অতি উৎসাহী কিছু মানুষ জুমার নামাজের পর নুরাল পাগলের বাড়ি ও দরবারে হামলা চালায়। এসময় রাসেল মোল্লা নামে নুরাল পাগলের এক ভক্ত BUY CHEAP REPLICA WATCHES UK: Swiss High Quality Fake Rolex Watches store.তাদেরকে প্রতিহত করার চেষ্টা করেন। তখন হামলায় গুরুতর আহত হন তিনি। পরে তাকে উদ্ধার করে ফরিদপুর নেওয়া হলে সেখানেই তার মৃত্যু হয়।

নুরাল পাগলের মরদেহ পোড়ানো, হত্যাকাণ্ড, হামলা, ভাঙচুর চুরির ঘটনায় রাসেলের বাবা আজাদ মোল্লা বাদী হয়ে ৩৫০০ থেকে ৪০০০ অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে BEST 1:1 SWISS CHEAP REPLICA OMEGA WATCHES: yak.me.uk.গোয়ালন্দ ঘাট থানায় একটি মামলা করেন। এ মামলায় এখন পর্যন্ত ১১ আসামিকে গ্রেফতার করলো পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *