বাংলাদেশ শিক্ষক সমিতির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিতসভাপতি রফিকুল, সম্পাদক কাশেম

Spread the love

রেজাউল করিম
গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

রাজবাড়ীর গোয়ালন্দে বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস) এর -বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৩ টায় গোয়ালন্দ বাজার রোকন উদ্দিন প্লাজায় অবস্থিত গোয়ালন্দ কমিউনিটি সেন্টারে বাংলাদেশ শিক্ষক সমিতি গোয়ালন্দ উপজেলা শাখার আয়োজনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে চৌধুরী আব্দুল হামিদ একাডেমীর প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম সভাপতি, দৌলতদিয়া মডেল হাই স্কুলের সরকারি শিক্ষক মুহাম্মদ আবুল কাশেম সাধারণ সম্পাদক নির্বাচিত হন। কমিটিতে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন চৌধুরী মাহবুব হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক তৈয়বুর রহমান এবং সহ-সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন সাহাজ‌উদ্দিন মন্ডল ইনস্টিটিউটের সহকারী শিক্ষক মোঃ আতিয়ার রহমান।

দ্বি-বার্ষিক সম্মেলন প্রস্তুতি কমিটির সভাপতি মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতি রাজবাড়ী জেলা শাখার আহবায়ক গাজী আহসান হাবীব।

বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতি রাজবাড়ী জেলা শাখার সিনিয়র যুগ্ম আহবায়ক এ. মজিদ বিশ্বাস, সদস্য সচিব মোঃ জাহাঙ্গীর আলম শেখ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গোয়ালন্দ উপজেলা শাখার সাবেক সভাপতি মোঃ সুলতান নুর ইসলাম মুন্নু মোল্লা, জেলা বিএনপির সাবেক উপদেষ্টা নাজিরুল ইসলাম তিতাস, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম বাবলু, পৌর বিএনপির সহ-সভাপতি মোঃ মাহবুব আলম শাহিন, জামতলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সেলিম মিয়া, দৌলতদিয়া মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ সহিদুল ইসলামসহ অন্যান্য শিক্ষকমন্ডলী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *