এপিএস মতিন খানের আনন্দ মিছিলে হাজারো জনতার ঢল।

Spread the love

নিজস্ব প্রতিনিধি :
কুমিল্লা-২ (হোমনা-তিতাস) সংসদীয় আসন পুনর্বিন্যাস হওয়ায় হোমনা ও মেঘনা উপজেলা বিএনপি পুর্নবহালের দাবীতে বিক্ষোভ অব্যহত থাকলেও নির্বাচন কমিশন হতে চূড়ান্ত গেজেট প্রকাশ হওয়ায় চূড়ান্ত গেজেট কে স্বাগত জানিয়ে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রাক্তন এপিএস-২ ইঞ্জিনিয়ার এম এ মতিন খানের নেতৃত্বে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয় গত শনিবার (১৩ সেপ্টেম্বর) ১২ টার দিকে।এসময় তিতাস উপজেলা থেকে বিশাল গাড়ি বহর নিয়ে হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠে জড়ো হয়। এসময় হোমনার সাধারণ জনগণসহ বিএনপি থেকে পদ বঞ্চিত নেতাকর্মীরা তাদেরকে স্বাগত জানানোর জন্য হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে আনন্দ উল্লাসে মেথে উঠে। পরে এখান থেকে একটি বিশাল আনন্দ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে সাবেক মন্ত্রী মরহুম এম কে আনোয়ারের বাসভবনে গিয়ে সমাবেশ করেন।
এতে হোমনা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. জহিরুল হক জহর এর সভাপতিত্বে
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাক্তন প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রাক্তন এপিএস-২ ইঞ্জিনিয়ার এম এ মতিন খান।

বক্তব্যের এক পর্যায়ে তিনি বলেন আজকের আনন্দ মিছিলে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহন করায় সকল নেতাকর্মীদের ধন্যবাদ জানান এবং আরও বলেন,হোমনা তিতাসে যারাই বিএনপি করি তারা সবাই এম.কে আনোয়ার ও ড. খন্দকার মোশাররফ হোসেন স্যারের কর্মী। আমি বিএনপির একজন কর্মী হিসাবে তাদের আদর্শকে বুকে ধারন করে রাজনীতি করতে চাই। দল যদি আমাকে মনোনয়ন দেন আমি আপনাদের কে সাথে নিয়ে মরহুম এম.কে আনোয়ার স্যারের রেখে যাওয়া স্বপ্ন বাস্তবায়ন করবো ইন্সাআল্লাহ।
এ সময়
সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- তিতাস উপজেলা বিএনপির সাবেক সভাপতি মনিরুল হক তপন ভূঁইয়া, সাবেক যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম জাদু মোল্লা, হোমনা পৌর বিএনপির সাংগঠনিক মোক্তার হোসেন, ঘাগুটিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশীদ ভূঁইয়া, আসাদপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জহিরুল ইসলাম, কুমিল্লা উত্তর জেলা কৃষক দলের আহ্বায়ক মজিবুর রহমান, উপজেলা যুবদলের যুগ্ম মাইনুদ্দিন সরকার, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মো: মাইনুদ্দিন, কড়িকান্দি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মনির হোসেন ভূঁইয়া ও হোমনা কলেজ শাখার ছাত্রদলের আহ্বায়ক মো. নাঈম প্রমুখ।

সমাবেশ শেষে সাবেক মন্ত্রী এম কে আনোয়ারের কবরস্থানে সকল নেতা কর্মীদেরকে নিয়ে দোয়া পাঠ ও মোনাজাতের মধ্য দিয়ে সকল কার্যক্রম সম্পূর্ণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *