৮০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রমের শুভ উদ্ভোধন

Spread the love

রেজাউল করিম
গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ গোয়ালন্দ নাজির উদ্দিন পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের ৮০ বছর পূর্তি উপলক্ষে অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রমের শুভ উদ্ভোধন করা হয়েছে।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪ টার দিকে গোয়ালন্দ নাজির উদ্দিন পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের সভাকক্ষে অনলাইন কার্যক্রমের শুভ উদ্ভোধন করা হয়।

৮০ বছর পূর্তি উদযাপন কমিটির আহবায়ক মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর ঢাকা অঞ্চলের পরিচালক প্রফেসর ফকীর মোহাম্মদ নুরুজ্জামান এর সভাপতিত্বে উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ নাজির উদ্দিন পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক সুলতান উদ্দিন আহম্মেদ।

৮০ বছর পূর্তি উদযাপন কমিটির সদস্য সচিব আশরাফুল আলম এর সঞ্চালনায় এসময় বিদ্যালয়ের বিভিন্ন ব্যাচ প্রতিনিধি, প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *