গোয়ালন্দের দৌলতদিয়ায় গলায় ফাঁস নিয়ে একজন যুবকের আত্মহত্যা

রেজাউল করিম
গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

রাজবাড়ীর গোয়ালন্দ ‌উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের সামচু মাস্টার পাড়া এলাকায় গাছের সাথে রশি ফাঁসি নিয়ে এক যুবকের আত্মহত্যা করে মৃত্যুর ঘটনা ঘটেছে।

নিহত যুবক শরিয়তপুর জেলার ভেদরগঞ্জ থানার মৃধা কান্দি গ্রামের জয় দল সরদারের ছেলে নুরু সরদার (৩৫)। তিনি সামচু মাস্টার পাড়া গ্রামের গিয়াস উদ্দিনের বাড়ির ভাড়াটিয়া।

থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, মৃত নুরু সরদার, ২৬ আগস্ট মঙ্গলবার আনুমানিক রাত ১০ টা থেকে রাত পৌনে ১২ টার মধ্যে, যেকোনো সময় গিয়াস উদ্দিনের বাড়ির উঠানে বড়ই গাছের ডালের সাথে রশি দিয়ে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করে। স্থানীয় লোক মারফত খবর পেয়ে ঘটনাস্থলে গোয়ালন্দ ঘাট থানার এসআই মোঃ ফরিদ সংগীয় ফোর্সসহ উপস্থিত হয়ে মৃতদেহ হেফাজতে নিয়ে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত পূর্বক মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্তের জন্য মৃতদেহ মর্গে প্রেরণ করেন।

এব্যাপারে গোয়ালন্দ ঘাট থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, দৌলতদিয়া সামচু মাস্টার পাড়া এলাকায় গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করে মৃত্যুর ঘটনা ঘটেছে। মৃতদেহ উদ্ধার করে মৃত্যুর প্রকৃত কারণ জানতে মৃতদেহ রাজবাড়ীর মর্গে প্রেরণ করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *