ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় ব্যাংক কর্মকর্তা নিহত

Spread the love

মাহমুদুল হাসান
ব্যবস্থাপনা সম্পাদকঃ

ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় নাহিদ হোসেন রাসেল-(৩০) নামে একজন ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন। মঙ্গলবার রাত সাড়ে ৯ টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের সদর উপজেলার রামরাইল ইউনিয়নের বিয়াল্লিশ্বর এলাকার মল্লিকা সিএনজি পাম্পের সামনেই এই দুর্ঘটনা ঘটে।
নিহত রাসেল আশুগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের আশুগঞ্জ বাজার এলাকার আবদুল মোতালিবের ছেলে। তিনি ডাচ-বাংলা ব্যাংকে কর্মরত ছিলেন।
পুলিশ জানায়, মঙ্গলবার রাতে রাসেল মোটর সাইকেল চালিয়ে শহরের কাউতলী থেকে সদর উপজেলার সুলতানপুর যাওয়ার পথে মোটর সাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পার্কিং করা একটি ট্রাকে ধাক্কা লাগলে ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনায় তার সাথে থাকা সহযাত্রী তপু- (২৮) আহত হন।
এ ব্যাপারে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোজাফফর হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *