
রেজাউল করিম
গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় উজানচর রিয়াজউদ্দিন পাড়া যুব সমাজ ও স্টুডেন্ট সার্কেল আয়োজিত ১৩ তম মিনিবার ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৩ আগস্ট) বিকেল ৫ টায় দক্ষিণ উজানচর রিয়াজ উদ্দিন পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ প্রথম সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
প্রথম সেমিফাইনাল খেলায় বসন্তপুর সবুজ সংঘ বনাম এল এস একাডেমী একে অপরের মোকাবেলা করে।
নির্ধারিত সময়ের খেলায় এল এস একাডেমী গোয়ালন্দ ১-০ গোলে বসন্তপুর সবুজ সংঘকে পরাজিত করে প্রথম দল হিসাবে ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে।
প্রথম সেমিফাইনাল খেলায় উপস্থিত ছিলেন উজানচর ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি রেজাউল করিম রেজা, গোয়ালন্দ ইয়ুথ এন্ড স্পোর্টস ডেভেলপমেন্ট সোসাইটির প্রতিষ্ঠাতা মো. সাজ্জাদ হোসেন, সভাপতি মো. জাহিদুল ইসলাম, সোনালী অতীত ফুটবলার নিজাম মোল্লা প্রমুখসহ টুর্নামেন্ট পরিচালনা কমিটির অন্য্যন্য সদস্য বৃন্দ। খেলাটি পরিচিলনার দায়িত্বে ছিলেন গোয়ালন্দ ফুটবল একাডেমীর চৌকস রেফারি সুলতান মাহমুদ সবুজ, সহকারি রেফারি হিসাবে দায়িত্বে ছিলেন কামরুল কাজী ও মোরশেদ।
গত ১৮ জুলাই, শুক্রবার বিকেল ৫ টায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এ টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন, কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি ও রাজবাড়ী জেলা বিএনপির যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট মো. আসলাম মিয়া।
টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য সচিব ও গোয়ালন্দ ইয়ুথ এন্ড স্পোর্টস ডেভেলপমেন্ট সোসাইটির সভাপতি মো. জাহিদুল ইসলাম জানান, ১৬ দলের অংশগ্রহণে এবারের আয়োজন দিয়ে ১৩ তম আয়োজন চলছে। আগামী ২৪ আগস্ট রবিবার দ্বিতীয় সেমিফাইনাল খেলায় বিকেল ৫ টায় গোয়ালন্দ সেভেন স্টার ক্লাব বনাম দিরাজতুল্লা মৃধা পাড়া ফুটবল একাদশ একে অপরের মোকাবেলা করবে।
