নিকলীতে ৩৬ কেজি গাঁজা উদ্ধার, ৩ মাদক কারবারী আটক

Spread the love

নিকলী(কিশোরগঞ্জ)প্রতিনিধিঃ

নিকলীতে পুলিশের বিশেষ অভিযানে ৭লক্ষ টাকা মুল্যের প্রায় ৩৬কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ।বৃহস্পতিবার(২১আগষ্ট) বিকেল তিনটায় উপজেলার সিংপুর ইউনিয়নে নদীতে থাকা ট্রলার থেকে মাদকগুলো উদ্ধার করেন। এসময় ৩ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

আটককৃত মাদক ব্যবসায়ীরা হল ব্রাহ্মণবাড়ী জেলার বিজয় নগর থানার বিষ্ণপুর ইউনিয়নের আলীম চরমনি গ্রামের মৃত শুক্কুর মিয়ার পুত্র মোঃ আরিফ(৩২) মৃত দুলা মিয়ার পুত্র মোঃইউছুফ(৩৮) ও মোঃহারুনুর রশিদের পুত্র হিরণ প্রকাশ পরাণ(৩৫)।উভয় আটককৃতরা ব্রাহ্মনবাড়ীয়া জেলার বিজয় নগর থানার বাসিন্দা।

থানা সুত্রে জানা যায়, নিকলী উপজেলার সিংপুর ইউনিয়নে তিন মাদককারবারী ট্রলার যোগে নদী পথে ৩৬কেজি গাঁজা বিক্রির জন্য নিয়ে যাচ্ছে। গোপন সংবাদের ভিত্তিতে থানার ওসি কাজী আরিফ উদ্দিনের নির্দেশে নিকলী থানা পুলিশের উপ পরিদর্শক এম নঈমুল ইসলাম মোস্তাক ও এ এস আই আমজাদ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে জতিড় থাকা ব্যবসায়ী তিনজনকে আটক করে।অভিনব কৌশলে পালিয়ে যেতে চাইলে নদী থেকে আটক করে।এসময় তাদের স্বীকারোক্তিতে ট্রলারে তল্লাশি করে ৩৬ কেজি গাঁজা উদ্ধার করেন।পরে মাদকসহ আটককৃত তিনজনকে থানা হেফাজতে নিয়ে আসা হয়।তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা রুজু করেন।

নিকলী থানার অফিসার ইনচার্জ কাজী আরিফ উদ্দিন সত্যতা নিশ্চিত করে বলেন,পুলিশের অভিযানে প্রায় ৩৬ কেজি গাঁজা উদ্ধার সহ তিনজনকে আটক করা হয়।তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা রুজু হয়।আইনি প্রক্রিয়া শেষে তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *