
নুর মোহাম্মদ | সুনামগঞ্জ জেলা প্রতিনিধি
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনের মনোনয়ন প্রত্যাশী মিজানুর রহমান চৌধুরী বলেছেন, “তারেক রহমানের নেতৃত্বে যে আন্দোলন বিস্ফোরণ ঘটিয়েছে, সেই গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদী স্বৈরাচারের পতন ঘটেছে। এখন সময় গণতন্ত্র প্রতিষ্ঠার।”
বুধবার (৬ আগস্ট) বিকেল ৪টায় দোয়ারাবাজার উপজেলা সদরে আয়োজিত এক বিশাল বিজয় মিছিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিজয় মিছিলটি ২০২৪ সালের ৫ আগস্টের গণজাগরণের বর্ষপূর্তি উপলক্ষে দোয়ারাবাজার উপজেলা বিএনপি ও অঙ্গ-সংগঠনসমূহ আয়োজন করে।
মিজানুর রহমান চৌধুরী বলেন, “গত ১৬ বছর ধরে গণতন্ত্র পুনরুদ্ধারে যে সকল শহীদরা রাজপথে জীবন দিয়েছেন, তাদের আত্মত্যাগ যেন বৃথা না যায়। শহীদদের রক্তের ঋণ শোধ করতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গঠনে কাজ করতে হবে।”
তিনি আরও বলেন, “তারেক রহমানের নেতৃত্বে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে সকল শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে রাজপথে নেমেছিল। এই অভ্যুত্থানই হাসিনার দুঃশাসনের অবসান ঘটিয়েছে। আজ বাংলাদেশ হাসিনা মুক্ত, কিন্তু গণতন্ত্র এখনো প্রতিষ্ঠিত হয়নি। বিএনপি গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াই চালিয়ে যাবে।”
মিছিলটি উপজেলা পরিষদের সামন থেকে শুরু হয়ে সমাজসেবা কার্যালয়, থানা মোড়, পদক্ষিণ করে ভূমি অফিসের সামনে এসে শেষ হয়।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন—
উপজেলা বিএনপির সাবেক সভাপতি শাহজাহান আলী মাস্টার
বর্তমান আহ্বায়ক কমিটির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আব্দুল মানিক মাস্টার
যুগ্ম-আহ্বায়ক জাকির হোসেন, সদস্য খোরশেদ আলম, এইচ এম কামাল, তাইবুর রহমান, আফিকুল ইসলাম, আব্দুল হক
আমান উল্লাহ আমান, নুর আলী ইমরান
নবগঠিত দোয়ারাবাজার সদর ইউনিয়ন বিএনপির প্রথম যুগ্ন আহবায়ক মামুন মিয়া’রইছ আলী’আসরাফুল আলম জুয়েল’
যুবদলের সদস্য সচিব জামাল হোসেন, যুগ্ম-আহ্বায়ক আব্দুল আজিজ
স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এরশাদুর রহমান, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-সম্পাদক জাহাঙ্গীর আলম শিমু
ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক ইব্রাহিম আল মাসুম, তানবির আহমদ, বেলায়েত হোসেন, আজিজুল হক সুমন
কলেজ ছাত্রদলের আহ্বায়ক আমিনুর রহমান রিয়াদ
শাহজালাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক নাসিমুল হুদা খুররম
বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষক দল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী মিছিলে অংশগ্রহন করেন
