নিকলীতে ফুঁসে উঠেছে কিন্ডারগার্টেন শিক্ষক ও শিক্ষার্থীরা

Spread the love

শফিকুল ইসলাম (নিকলী)কিশোরগঞ্জ

প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেনসহ বেসরকারি স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণ বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে উত্তাল ও অন্তর্ভুক্তির দাবি ফুঁসে উঠেছে নিকলী উপজেলার কিন্ডারগার্টেনের শিক্ষক শিক্ষার্থীরা। তারা কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের বাদ দিয়ে প্রকাশিত পরিপত্রটি প্রত্যাহার ও এসব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেয়ার দাবি জানান।

জুলাই বিপ্লবের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই’, ‘প্রাথমিক বৃত্তি নিয়ে বৈষম্য কেন? প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা, জবাব চাই’ এমনসব শ্লোগানে মুখরিত মিছিল ও বিক্ষোভ দেখা গেছে নিকলীতে। সোমবার (২৮ জুলাই)নিকলী উপজেলার সকল কিন্ডারগার্টেনের শিক্ষকসহ প্রায় ৫শতাধিক শিক্ষার্থীরা মানববন্ধন,বিক্ষোভ মিছিল করেন। পরে প্রধান উপদেষ্টা ড.মোহাম্মদ ইউনুসের বরাবরে নিকলী উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে স্মারকলিপি প্রদান করেন।

নজিরবিহীন সিদ্ধান্তে পঞ্চম শ্রেণির প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে বাদ দেওয়ার প্রতিবাদে ফুঁসে উঠেছেন কিন্ডারগার্টেনের শিক্ষক,শিক্ষার্থী অভিভাবকবৃন্ধ। তাদেরকে আগের নিয়মেই বৃত্তি পরীক্ষায় অন্তর্ভুক্ত করার দাবিতে নিকলীর গার্লস স্কুল মোড় বীরবিক্রম চত্বর থেকে মানববন্ধন, বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। পরে শিক্ষককের একটি টিম ইউএনওকে স্মারকলিপি প্রদান করেন।এসময় ইউএনও রেহেনা মজুমদার মুক্তি সরকারের ঊর্ধতন কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি পাঠিয়ে দেয়া হবে বলে জানান।

স্মারকলিপি প্রদানের পূর্বে উপজেলা চত্বরে বক্তব্য রাখেন,নিকলী উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সহ সভাপতি ও সানফ্লাওয়ার কিন্ডারগার্টেনের অধ্যক্ষ মাইজ উদ্দিন এম এম,নিকলী উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সাধারন সম্পাদক মোঃ শাহিদুর রহমান, আবদুল জব্বার আইডিয়েল স্কুলের পরিচালক মোঃ শওকত রানা, গ্রীণবার্ড কিন্ডারগার্টেন এন্ড শাহিদুর রহমান মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক স্বপ্না আকতার খানম,ব্লু বার্ড কিন্ডারগার্টেনের প্রধান শিক্ষক ছিদ্দিক হোসেন,রেডিয়াম কিন্ডারগার্টেনের সহঃশিক্ষক মোঃশওকত হোসেন আরো অনেকে বক্তব্য রাখেন ।

বক্তারা আরো বলেন, সারাদেশে কিন্ডারগার্টেন স্কুলে প্রায় ১২ লক্ষাধিক শিক্ষিত মানুষের কর্মসংস্থান হয়েছে। একটি শিক্ষানীতি অবলম্বন করে শিক্ষার্থীদের শিক্ষার অধিকার রক্ষার্থে প্রকাশিত পরিপত্রটি প্রত্যাহার ও বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণে সুযোগের দাবি জানান।

এসময় ধারীশ্বর মডেল একাডেমির পরিচালক আক্তারুজ্জামান, করুয়াপাড়া শফি মেমোরিয়াল কিন্ডারগার্টেনের পরিচালক শরিফুল ইসলাম,কারপাশা হাজেরা মডেল একাডেমির প্রধান শিক্ষক শরফুদ্দিন,সাজনপুর সুরুজ আলী মেম্বার মাল্টিমিডিয়া স্কুল প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক রমজান আলী খান।

মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ থেকে অবিলম্বে এ সিদ্ধান্ত প্রত্যাহার এবং সকল শিক্ষার্থীদের জন্য সমান সুযোগ নিশ্চিতের দাবি জানান বক্তারা।এসময় নিকলী উপজেলার সকল কিন্ডারগার্টেনের শিক্ষকসহ প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *