খুটাখালী ৪নং ওয়ার্ডে বয়স্ক ও বিধবা ভাতা বহি বিনামূল্যে বিতরণ অনুষ্ঠান সম্পন্ন

Spread the love

সিরাজুল ইসলাম | দক্ষিণ বিভাগীয় ব্যুরো প্রধান,

চট্টগ্রাম কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের ৪নং ওয়ার্ডে বয়স্ক ও বিধবা ভাতা বহি বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৭ জুলাই) সকাল ৯টায় ওয়ার্ডের পূর্ব বাক্কুমপাড়া ইসলাম বাজারে মেম্বারের ব্যক্তিগত অফিসে এই বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তিনবারের নির্বাচিত চেয়ারম্যান মাওলানা মুহাম্মদ আব্দুর রহমান।
এতে বক্তব্য রাখেন ওয়ার্ড মেম্বার সৈয়দ হোসাইন। তিনি বলেন,
“আমি নির্বাচিত হওয়ার পর থেকে প্রতিটি মহল্লায় ঘুরে যেসব বয়স্ক ও বিধবা সরকারি ভাতা পাওয়ার যোগ্য, তাদের খোঁজ নিয়ে নিজেই আইডি কার্ড ও ছবি সংগ্রহ করেছি। পরে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সহযোগিতায় এই ভাতা বহিগুলো সংগ্রহ করি এবং আজ আনুষ্ঠানিকভাবে বিনামূল্যে বিতরণ করতে পেরেছি।”
তিনি আরও জানান,
“আগামী বুধবার এসব বহি দিয়ে ফিঙ্গার দিতে হবে, এরপর টাকা উত্তোলন করা যাবে। প্রতি বছর বহি চেক করে আপডেট করার সময় ডাক পড়বে, তখন গাফিলতি না করে নির্দিষ্ট স্থানে গিয়ে আপডেট করাতে হবে। না হলে ভাতা বাতিল হতে পারে। বহি যেন নষ্ট না হয়, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।”
চেয়ারম্যান মাওলানা মুহাম্মদ আব্দুর রহমান বলেন,
“আমি তিনবার চেয়ারম্যান নির্বাচিত হয়েছি, কিন্তু আওয়ামী লীগ সরকারের সময় উন্নয়নমূলক কাজ খুব বেশি করতে পারিনি। তবে সরকার বিদায়ের পর থেকে রাস্তাঘাট, ভাতা ও অন্যান্য অনুদান এলাকাবাসীর মাঝে সুষমভাবে বন্টনের চেষ্টা করেছি। আজকের বহি বিতরণেও মেম্বার সৈয়দ হোসাইন নিজ উদ্যোগে কাজ করেছেন, আমি সহযোগিতা করেছি।”
তিনি উপস্থিত সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন,
“ভবিষ্যতেও আপনাদের পাশে থাকার চেষ্টা করব। সকলে আমার জন্য দোয়া করবেন।”
অনুষ্ঠানে শতাধিক ভাতাভোগী ছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *