
রেজাউল করিম
গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার গোয়ালন্দ ঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মামলায় উপজেলা আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের ৫ জন নেতা কর্মীদের আটক করা হয়েছে।
আটককৃতরা হলেন, দৌলতদিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক, চর দৌলতদিয়া খালেক মৃধা পাড়ার বাসিন্দা মৃত জব্বার শেখের ছেলে মো. শফিকুল শেখ (৫২), দৌলতদিয়া ইউনিয়ন কৃষকলীগের সাবেক সহ-সভাপতি, দৌলতদিয়া ৫ নং ওয়ার্ড সোহরাব মন্ডল পাড়া গ্রামের মৃত আবজাল শেখের ছেলে মো. রুবেল শেখ (৩৪), দৌলতদিয়া ১ নং ওয়ার্ড ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি, শাহাদত মেম্বার পাড়া গ্রামের মো. তারা শেখের ছেলে মো. ছাত্তার শেখ (৩৮), উজানচর ২ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাবেক সভাপতি, নবু ওছিমদ্দিন পাড়া গ্রামের সৈয়দ আলী শেখের ছেলে গোলাম মোস্তফা (৬০), পৌর ৪ নং ওয়ার্ড যুবলীগের সাবেক কর্মী, নিলু শেখের পাড়া গ্রামের আবেদ সর্দারের ছেলে মো. মামুন সর্দার (৩৭)।
থানা পুলিশ সূত্রে জানা যায়, গত বছরের ৪ আগষ্ট-২০২৪ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময় গোয়ালন্দ উপজেলার রেলগেট এলাকায় শিক্ষার্থীদের উপর হামলা এবং গুলি করার অপরাধে বৈষম্য বিরোধী শিক্ষার্থী শরিফুল ইসলামের করা মামলায় তাদেরকে ১৬ জুলাই বুধবার দিবাগত রাতের বিভিন্ন সময়ে বিভিন্ন এলাকা হতে তাদেরকে আটক করা হয়।
উল্লেখ্য, এ মামলায় আওয়ামীলীগের ৫৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো ৩০০/৪০০ জনকে আসামি করা হয়।
এ ব্যাপারে গোয়ালন্দ ঘাট থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, বৈষম্য বিরোধী ছাত্রের মামলায় তাদেরকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
