ব্রাহ্মণবাড়িয়ায় মাদক মামলায় স্বামী-স্ত্রীর ১০ বছরের কারাদন্ড

Spread the love

মাহমুদুল হাসান
ব্যবস্থাপনা সম্পাদকঃ

ব্রাহ্মণবাড়িয়ায় মাদক মামলায় স্বামী-স্ত্রীকে ১০ বছরের কারাদন্ড প্রদান করেছে আদালত। পাশাপাশি ১ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরো ১ বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।
বুধবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা ও দায়রা জজ মোঃ শহিদুল ইসলাম এই রায় প্রদান করেন।
দন্ডপ্রাপ্তরা হলেন, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার নোয়াপাড়া গ্রামের গোলাম রব্বানীর ছেলে আবদুল মন্নাফ ওরফে মন্নাফ-(৪২) ও তার স্ত্রী রোকসানা বেগম-(৩২)।
আদালতের নথি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ২০১৮ সালের ৩ মে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুলতানপুরে অভিযান চালায় র‌্যাব-১৪ ভৈরব ক্যাম্পের সদস্যরা। অভিযানে আবদুল মন্নাফ ওরফে মন্নাফ ও মন্নাফের স্ত্রী রোকসানা বেগমকে তল্লাশি করে তাদের কাছ থেকে ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এই ঘটনা ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় মামলা করে র‌্যাব।
মামলার তদন্তকারী কর্মকর্তা সদর মডেল থানার এস.আই সাইফুল ইসলাম তাদের দুই জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। পরে বিচার কাজ শেষ করে বুধবার রায় প্রদান করেন। রায়ে ১৯৯০ সালের মাদক দ্রব্য আইনের ১৯ (১) এর ৯ (খ) /২৫ ধারায় দোষী সাব্যস্ত হওয়ায় মন্নাফ ও তার স্ত্রী রোকসানাকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরো এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া আদালতের পুলিশ পরিদর্শক হাবিবুল্লাহ সরকার রায়ের বিষয়টি নিশ্চিত করে জানান, রায়ের সময় আসামী দুইজন এজলাসে উপস্থিত ছিলেন। তাদেরকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *