উখিয়ায় আইন শৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতি!

Spread the love

মিসবাহ উল্লাহ
গতকাল দিবাগত রাতে নিখোঁজ হওয়ার পর আজ মৃত ( গলা কাটা) অবস্থায় পাওয়া গেল উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের মনখালীর জনপ্রিয় কামাল মেম্বারকে। কে বা কারা তাকে অপহরণ করে খুন করেছে বলে স্থানীয় সুত্রে পাওয়া যায়। কিছুদিন পুর্বে একই ইউনিয়নে ডাকাতের গুলিতে একজন নিহত হয়, গত ৫-জুলাই নেশাগ্রস্ত বাবার হাতে ৪ বছরের শিশু কন্যা খুনসহ বিভিন্ন অপরাধ সংঘটিত হচ্ছে!!

প্রতিদিন একটা না একটা নির্মম ঘটনা পিছু ছাড়ছে না উখিয়ার বিভিন্ন এলাকা। উখিয়াবাসী এই বিভীষিকাময় অবস্থা থেকে পরিত্রান চায়। এ ব্যাপারে উপজেলা প্রশাসন, থানা প্রশাসন, স্থানীয় জনপ্রতিনিধি বৃন্দ, সুশীল সমাজ, পেশাজীবি সংগঠন, ধর্মবেত্তাগণ, সাংবাদিক সংগঠনসমুহ, সাংবাদিকবৃন্দ, শিক্ষক সমাজ ও আপামর জনসাধারণকে এগিয়ে আসতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *