কসবায় বিপুল পরিমান মাদক দ্রব্যসহ৪ জন গ্রেপ্তার

Spread the love

মাহমুদুল হাসান
ব্যবস্থাপনা সম্পাদকঃ

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ২০ বোতল ভারতীয় স্কপ সিরাপ ও ১১৮ কেজি গাঁজাসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পৃথক অভিযানে মঙ্গলবার সকালে উপজেলার কায়েমপুর ইউনিয়নের কায়েমপুর পূর্বপাড়া এবং সোমবার বিকেলে উপজেলার বায়েক ইউনিয়নের সাগরতলা গ্রাম থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, কুমিল্লা জেলার দেবিদ্বার পৌর এলাকার সুমন-(২৮), কসবা উপজেলার সাগরতলা গ্রামের বাবুল মিয়া-(৪৫), তার স্ত্রী লুৎফা বেগম-(৩৪) এবং বায়েক ইউনিয়নের গৌরাঙ্গলা গ্রামের মনির হোসেন প্রকাশ রাসেল -(২৩)।
পুলিশ জানায়, মঙ্গলবার সকাল সাড়ে ৬ টার দিকে একটি মাইক্রোবাস দিয়ে ১১৬ কেজি গাঁজা পাচারের সময় মাদক ব্যবসায়ী উপজেলার কয়েমপুর ইউনিয়নের কায়েমপুর পূর্বপাড়া থেকে সুমনকে গ্রেপ্তার করা হয়।
অপর দিকে সোমবার বিকেলে উপজেলার বায়েক ইউনিয়নের সাগরতলা গ্রামে পৃথক অভিযান চালিয়ে ২০ বোতল ভারতীয় স্কপ সিরাপ ও ২ কেজি গাঁজাসহ বাবুল মিয়া, তার স্ত্রী লুৎফা বেগম এবং মনির হোসেন প্রকাশ রাসেলকে গ্রেপ্তার করা হয়।
এ ব্যাপারে কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল কাদির বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এসব অভিযান পরিচালনা করে ২০ বোতল ভারতীয় স্কপ সিরাপ ও ১১৮ কেজি গাঁজাসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। এ সময় মাদক পাচারের কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাসও জব্দ করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *