
মোঃ মেরাজ শিকদার জেলা প্রতিনিধি
ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি জনাব রেজওয়ানুল হক সবুজের বিরুদ্ধে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ব্যবহার করে ভিডিও বানিয়ে মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে। এই ধরনের অনৈতিক কার্যকলাপের তীব্র নিন্দা জানাচ্ছি। যারা এই ঘৃণ্য কাজের সাথে জড়িত, তাদের অবিলম্বে সতর্ক হওয়ার আহ্বান জানানো হচ্ছে।
গণমাধ্যমকে ব্যবহার করে একজন রাজনৈতিক নেতার সম্মানহানি করার এই অপচেষ্টা কোনোভাবেই কাম্য নয়। প্রযুক্তি ব্যবহার করে মিথ্যা তথ্য ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টির এই প্রবণতা সুস্থ রাজনীতির পরিপন্থী।
আমরা স্পষ্ট জানাতে চাই, এই ধরনের মিথ্যা অপপ্রচার চালিয়ে জনাব রেজওয়ানুল হক সবুজের ভাবমূর্তি ক্ষুণ্ণ করা যাবে না। যারা এই অনৈতিক কাজের সাথে জড়িত, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিষয়টি বিবেচনা করা হচ্ছে।
গণমাধ্যমকর্মী এবং সংশ্লিষ্ট সকলকে অনুরোধ জানানো হচ্ছে, যেকোনো তথ্য প্রচারে সতর্কতা অবলম্বন করুন এবং মিথ্যা তথ্যের প্রচার থেকে বিরত থাকুন।
