ফরিদপুরের মমিনখাঁর হাটে প্রীতি ফুটবল খেলায় বিজয়ী “গোয়ালন্দ সোনালী আতীত ক্লাব” অনুষ্ঠিত

Spread the love

রেজাউল করিম
গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

“সুস্থ‍্য দেহে সুন্দর মন, গড়ে তোলে ক্রীড়াঙ্গন” স্লোগানে ফরিদপুরের মমিনখাঁর হাটে এক জাকজমকপূর্ণ প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে। এতে মমিনখাঁর হাট এলাকার এবং গোয়ালন্দ উপজেলা এলাকার সাবেক ফুটবল খেলোয়াড়দের সমন্বয়ে এ খেলাটি অনুষ্ঠিত হয়। এদিন দুদলে সোনালী অতিতের কমপক্ষে অর্ধ শতাধিক খেলোয়াড় উপস্থিত ছিলেন।

এসময় গোয়ালন্দের সাবেক খেলোয়াড়দের উৎসাহ দিতে মাঠে উপস্থিত ছিলেন, গোয়ালন্দ সোনালী অতীত ক্লাবের উপেষ্টা মো. নজরুল ইসলাম, মো. লুৎফর রহমান, মো. সেলিম রেজা, সুজিত কুমার রায়, মো. মাসুদ মিয়া, হুমায়ন আহমেদ, আবু ওসমান প্রমুখ।

শুক্রবার (১৩ জুন) বিকেল সাড়ে ৫ টায় ফরিদপুর সদর উপজেলার ঐতিহ্যবাহী বিদ‍্যাপীঠ মমিনখাঁর হাট ফয়েজউদ্দিন উচ্চ বিদ‍্যালয় মাঠে এ প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়।

প্রীতি ম‍্যাচটি আয়োজন করেন মমিনখাঁর হাট ক্রীড়া ও সমাজকল‍্যাণ সংঘ।

নির্ধারিত সময়ের খেলায় গোয়ালন্দ সোনালী অতীত ক্লাব ৩-২ গোলে মমিনখাঁর হাট ক্রীড়া ও সমাজকল‍্যাণ সংঘ দলকে পরাজিত করে জয় লাভ করেন। মমিনখাঁর হাট ক্রীড়া ও সমাজকল‍্যাণ সংঘের অধিনায়কের দায়িত্ব পালন করেন মো. ফরহাদ হোসেন এবং গোয়ালন্দ সোনালী অতীত ক্লাবের অধিনায়কের দায়িত্ব পালন করেন মো. সাজ্জাদ হোসেন।

এসময় প্রীতি ফুটবল খেলায় গোয়ালন্দ সোনালী অতীত ক্লাবের পক্ষে অংশ নেন মো. আরিফ হোসেন নারু, মো. ফরহাদ হোসেন, সিরাজুল ইসলাম চানমিয়া, আবু তাহের, মো. ফারুক হোসেন, কেএম সোহেল মাহমুদ, রুহুল আমীন, মো. সাজ্জাদ হোসেন, মো. জহিরুল ইসলাম, সাইফুল ইসলাম রাজ্জাক, খান তিতাস, মো. আলমগীর হোসেন, মো. আলতাব হোসেন, মো. সুলতান ফকির, মো. জাহিদুল ইসলাম, মো. নিজাম মোল্লা, রেজাউল করিম, ঈমান আলী, এরশাদ মন্ডল, জিয়া রহমান।

মমিনখাঁর হাট ক্রীড়া ও সমাজকল‍্যাণ সংঘের পক্ষে খেলায় অংশ নেন, মুহাম্মদ ফরহাদ মিয়া, ফয়সাল ইবনে মোস্তফা, আনোয়ার হোসেন, সেলিম শাহরিয়ার, জামান কাজী, লুৎফর রহমান, মমিনুল ইসলাম, মকবুল হোসেন, আব্দুল আলীম, রতন হোসেন, আশরাফুল ইসলাম, সোবাহান, মো. হারুন হোসেন , মোকলেছুর রহমান প্রমুখ।

প্রীতি ফুটবল ম‍্যাচ সম্পর্কে গোয়ালন্দ সোনালী অতীত ক্লাবের সাধারণ সম্পাদক মো. ফারুক হোসেন বলেন, ভাতৃত্বের বন্ধন অটুট রাখতে এবং নতুন প্রজন্মদের মাঠে ফেরাতে আমাদের এমন আয়োজন। আমরা সপ্তাহের অন্তত ছুটির দিন অর্থাৎ শুক্রবার বিভিন্ন দলের সোনালী অতীত খেলোয়াড়দের সাথে প্রীতি ম‍্যাচে অংশ নেয়। এতে করে সকলের সাথে ভাতৃত্বের সম্পর্ক গড়ে তুলতে সহায়তা করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *