অটো রিক্সার ধাক্কায় এক পথচারী নিহত!

Spread the love

জয় চন্দ্র শীল, বরিশাল

‎বরিশাল জেলার উজিরপুর উপজেলার ইছলাদী-ডাক বাংলো সড়কের ব্রাক কার্যালয় এর সামনে রাস্তা পারাপারের সময় এক অটো রিক্সার ধাক্কায় পথচারী নিহত হয়েছে।
‎আজ ১৩ই জুন দুপুর ১২:৩০ মিনিট এর সময় এক পথচারী রাস্তা পার হওয়ার সময় অটো রিক্সার সাথে ধাক্কা লেগে গুরুতর ভাবে জখম হয়। এ সময় স্থানীয়রা উদ্ধার করে উজিরপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
‎জানা যায় মর্মান্তিক এ দুর্ঘটনায় নিহত হলেন বরিশাল জেলা, গৌরনদী উপজেলার সাঁকোকাঠি গ্রামের মেসের সরদারের পুত্র আলতাফ সরদার বয়স(৫৩)।
‎সড়ক দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করেন নিহতের শ্যালক মোহাম্মদ রফিকুল আলম শিপন। অটো রিক্সার ধাক্কায় নিহত হওয়ার ঘটনায় উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুস সালাম জানান, যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে লাশ স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *