পদ্মার ২১ কেজি পাঙ্গাস মাছের দাম ৩৩ হাজার টাকা

Spread the love

রেজাউল করিম
গোয়ালন্দ(রাজবাড়ী) প্রতিনিধি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীর ৭ নম্বর ফেরিঘাট এলাকায় অদূরে এক জেলের জালে ২১ কেজি ওজনের একটি পাঙ্গাস মাছ ধরা পড়েছে। যার দাম হয়েছে ৩৩ হাজার ৬০০ টাকা।

শুক্রবার সকাল ১১ টার দিকে দারগ আলী নামের একজন জেলের জালে মাছটি ধরা পড়ে।

জেলে দারগ আলী খুব ভোরে নদীতে জাল ফেললে বড় পাঙ্গাস মাছটি ধরা পরে। মাছটি জাল থেকে ছাড়িয়ে বেলা ১২ টার দিকে বিক্রির জন্য দৌলতদিয়া ৫ নং ফেরিঘাটে নিয়ে আসলে উৎসুক জনতা মাছটি দেখতে ভীড় জমায়। সেখানে মাছ কিনতে আসা দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাটের মাছ ব্যবসায়ী চান্দু মোল্লার কাছে ১ হাজার ৬০০ টাকা কেজি দরে ৩৩ হাজার ৬০০ টাকায় মাছটি বিক্রি করে দেয়।

দৌলতদিয়ার ফেরিঘাটের মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা বলেন, মোট ৩৩ হাজার ৬০০ টাকা দিয়ে মাছটি কিনে নিয়েছি। মাছটি বিক্রি করার জন‍্য বিভিন্ন জায়গায় মুঠোফোনে যোগাযোগ করছি। মাছটি সামান্য কিছু লাভ রেখে বিক্রি করে দেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *