
রেজাউল করিম
গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
রাজবাড়ী জেলার গোয়ালন্দ ঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে ২০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ।
আটককৃত মাদক ব্যবসায়ী হলেন, গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের হোসেন মন্ডল পাড়া গ্রামের মো. আলী আব্বাস সরদারের ছেলে মো. আসিফ সরদার (২১)।
থানা পুলিশ সূত্রে জানা যায়, ৫ জুন বৃহস্পতিবার সকাল সাড়ে ৭ টার দিকে দৌলতদিয়া যৌনপল্লীর পান্নু মোল্লার বাড়ির গলির মধ্যে মোরাদ এর বাড়ির ভেতর হতে তাকে ২০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ হাতেনাতে আটক করে।
এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, আসামীর বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
