
রেজাউল করিম
গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় অবস্থিত যৌনপল্লীর যৌনকর্মীদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ জুন) সকাল ১১ টায় পৃথক পৃথকভাবে দৌলতদিয়া পায়াক্ট বাংলাদেশ ও মুক্তি মহিলা সমিতি অফিসে জেলা প্রশাসনের সহযোগিতায় গোয়ালন্দ উপজেলা প্রশাসনের বাস্তবায়নে এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
ঈদ উপহার সামগ্রী হিসাবে পোলার চাউল, চিনি, সেমাই, তেল, কিচমিচসহ বিভিন্ন রকমের মসলা দেয়া হয়।
ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার মো. নাহিদুর রহমান।
এসময় গোয়ালন্দ পায়াক্ট বাংলাদেশ সংস্থার ম্যানেজার মো. মজিবর রহমান খান জুয়েল, গোয়ালন্দ সাংবাদিক ফোরামের সদস্য সচিব মো. মোজাম্মেল হক লাল্টু, মুক্তি মহিলা সমিতির নির্বাহী পরিচালক মর্জিনা বেগম, প্রোজেক্ট ডিরেক্টর আতাউর রহমান মঞ্জু, গোয়ালন্দ প্রেসক্লাবের সভাপতি আজু সিকদার, পায়াক্ট বাংলাদেশ সংস্থার প্রোগ্রাম ম্যানেজার (শিক্ষা) শেখ রাজীব সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার অন্যান্য গণমাধ্যমকর্মীবৃন্দ প্রমুখ।
