“মানুষ মানুষের জন্য’ জীবন জীবনের জন্য” এই স্লোগানকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার
আখাউড়ায় মনিয়ন্দ প্রবাসী বন্ধু ঐক্য সংগঠনের পক্ষ থেকে জটিল রোগে আক্রান্ত ৩জন রোগীর চিকিৎসা সহায়তা ও একজন শিক্ষার্থীর শিক্ষা খরচ বাবদ প্রায় অর্ধ লক্ষ টাকার অনুদান দিলো প্রবাসীরা। বুধবার বিকেলে তাদের বাড়িতে গিয়ে এই অর্থ সহায়তা পৌঁছে দেন সংগঠনের উপস্থিত সদস্যরা। এ সময় সংগঠনের উপস্থিত সদস্যগন ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ অনেকেই উপস্থিত ছিলেন।
অর্থ সহায়তা বিতরণ কার্যক্রমের প্রথমে মনিয়ন্দ মধ্যপাড়া গ্রামের দরিদ্র পরিবারের স্বামী পরিত্যক্তা শিক্ষিকা মোছাঃ মর্জিনা বেগম দীর্ঘদিন যাবত ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে ১৩ বছর বয়সের একমাত্র মেয়েকে নিয়ে অনেক কষ্টে দিনাতিপাত করছে। অর্থের অভাবে উন্নত চিকিৎসা করা সম্ভব হচ্ছে না, তাই তার চিকিৎসার জন্য বাড়িতে গিয়ে তার হাতে অর্থ সহায়তা তুলে দেন সংগঠনের উপস্থিত সদস্যরা। অর্থ সহায়তা হাতে পেয়ে সংগঠনের সকল সদস্য ও প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন মর্জিনা বেগম।
অপরদিকে মনিয়ন্দ জয়পুরমোড়া গ্রামের আলামিনের স্ত্রী দীর্ঘ ছয় মাস যাবত কিডনি, লিভার ও অন্যান্য জটিল রোগে আক্রান্ত হয়ে শয্যাশায়ী অবস্থায় দিনাতি পাত করছে, সংসারে উপার্জন কারী গ্রাম্য বাজারের টেইলার মোঃ আল আমিন তার স্ত্রীর চিকিৎসার জন্য সহায় সম্পদ বিক্রি করে ফেলেছে, এমত অবস্থায় তার স্ত্রীর চিকিৎসার জন্য মনিয়ন্দ প্রবাসী বন্ধু ঐক্য সংগঠনের পক্ষ থেকে আল-আমিনের হাতে অর্থ সহায়তা তুলে দেওয়া হয়েছে। এছাড়াও তার মেধাবী মেয়ের লেখাপড়ার খরচ বাবদ আলাদাভাবে অর্থ সহায়তা প্রদান করা হয়।
শেষে মনিয়ন্দ কচিয়ামুড়ি গ্রামের মানিক মিয়ার চার বছর বয়সের নাতি মোঃ সাকিবুল হাসানের কিডনি ও রক্তস্বল্পতা সমস্যার চিকিৎসার জন্য সংগঠনের সদস্যরা মোগড়া ইউনিয়নের গঙ্গানগর গ্রামে তার বাড়িতে গিয়ে ছোট ছেলে সাকিবুলের চিকিৎসার জন্য তার মায়ের হাতে সংগঠনের পক্ষ থেকে দেওয়া আর্থিক সহযোগিতার অর্থ তুলে দেওয়া হয়। এই ধরনের মানবিক সহায়তা কার্যক্রম চলমান থাকায় সংগঠনের প্রতিষ্ঠাতা, উপদেষ্টা, সভাপতি, সহ-সভাপতি, সম্পাদক মন্ডলী ও সকল সদস্যদের প্রতি আন্তরিক ভালোবাসা ও কৃতজ্ঞতা জানাচ্ছেন এলাকাবাসী। এই ধরনের মানবিক ও সহযোগিতামূলক কার্যক্রম অতীতের মতো ভবিষ্যতেও তা চলমান থাকবে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে ……
