কসবায় সাব্বির হত্যাকাণ্ডের প্রতিবাদে আসামিদের গ্ৰেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল।

Spread the love

এস এম নাছির উদ্দিন খান প্রতিদনিধি,ব্রাহ্মণবাড়িয়া।

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার ৫ এপ্রিল সংঘটিত চাঞ্চল্যকর তরুণ সাব্বির হত্যাকাণ্ডের প্রতিবাদে আজ শুক্রবার (০২ মে) উপজেলা মুক্ত মঞ্চ ও কসবা উপজেলা প্রেসক্লাবের সামনে এক বিশাল মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন নিহত সাব্বিরের পরিবার, স্বজন, শিক্ষার্থী, যুবসমাজ ও এলাকাবাসী।কসবা উপজেলা সদরে প্রধান প্রধান রাস্তা বিক্ষোভ মিছিলটি প্রদক্ষিণ করেন।
মানববন্ধনে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন নিহত সাব্বিরের পিতা মোঃ হানিফ ভূইয়া, যিনি কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমার ছেলে সাব্বিরকে যারা পরিকল্পিতভাবে হত্যা করেছে, আমি তাদের ফাঁসি চাই। আমরা আর কেবল আশ্বাস নয়, দৃষ্টান্তমূলক বিচার চাই।”
এছাড়াও বক্তব্য রাখেন নিহতের মা, নিহতের মামা মাওলানা ওয়ায়েজ, মোঃ আজমুল হোসেন অনিক, বক্তারা সাব্বির হত্যার বিচার চেয়ে প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করেন। তারা বলেন, খুনিদের দ্রুত গ্রেফতার করে ফাঁসি দেওয়া হোক।”
মানববন্ধনে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গও বক্তব্য রাখেন এবং দ্রুত বিচার কার্যক্রম শুরু করার দাবি জানান। বক্তারা বলেন, কসবায় অপরাধীদের কোনো ঠাঁই নেই। এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না করলে এলাকাবাসী কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে।
উল্লেখ্য, গত ৫ এপ্রিল কসবা উপজেলায় নির্মমভাবে খুন হন তরুণ সাব্বির। হত্যাকাণ্ডের পর থেকে এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *