ওমানে রিসোর্টে ধারণ ক্ষমতার বেশি হওয়ার সম্ভাবনায়,বাংলাদেশ সোশ্যাল ক্লাবের বৈশাখী মেলা স্থগিত

Spread the love

ওমান প্রতিনিধি পলাশ সীলএর রিপোর্টে বিস্তারিত।

ওমান প্রবাসী বাংলাদেশীদের বিশেষ আগ্রহের কারণে রিসোর্টের ধারণ ক্ষমতার অতিরিক্ত লোকসমাগমের সম্ভাবনার বিষয়টি নিশ্চিত হওয়ার কারনে স্থানীয় প্রশাসনকে অবহিত করলে, প্রশাসনিক প্রক্রিয়া অনুসরণ করে তাদের অনুমোদনের বিষয়টি সুসম্পন্ন হতে বিলম্ব হওয়ায় ০২.০৫.২০২৫ শুক্রবার অনুষ্ঠিতব্য বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমান কর্তৃক আয়োজিত বাংলা নববর্ষ ও বৈশাখী উৎসব স্থগিত করা হয়।।

অনুষ্ঠানের পরবর্তী সম্ভাব্য তারিখ ০৯.০৫.২০২৫ শুক্রবার।
এ ব‍্যাপারে বিস্তারিত যথাশীঘ্র জানানো হবে বলে জানান । একই টিকিটের মাধ্যমে পরিবর্তিত তারিখে অনুষ্ঠানে অংশগ্রহণ করা যাবে।

সাময়িক অসুবিধার জন্য প্রোগ্রামের সময় পরিবর্তন করা হয়েছে সেই জন্য সোশ্যাল ক্লাব এর চেয়ারম্যান দুঃখ প্রকাশ করেছে বলেন যারা টিকেট নিয়েছেন এই টিকেট দিয়ে আপনারা প্রোগ্রাম উপভোগ করতে পারবেন ।

বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমান সব সময় আইনানুগ ভাবে তাদের কার্যক্রম পরিচালনায় বদ্ধপরিকর ।
সাফা নিউজ এর আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ফেইসবুক ইন্সট্রোগ্রাম ও ইউটিউব চ্যানেলে।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *