শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের সারা বিশ্বে মে দীবস পালিত

Spread the love

কুমিল্লা হোমনা থেকে করিম আহম্মেদ জীবনের পাঠানো রিপোর্টে বিস্তারীতঃ

পহেলা মে বৃহস্পতিবার মহান মে দিবস। শ্রমজীবী মানুষের অধিকার রক্ষা করার দিন হিসেবে বাংলাদেশসহ বিশ্বজুড়ে এ দিবস পালিত হয়। দিবসটি বিশ্বের শ্রমজীবী মানুষের সঙ্গে সংহতি প্রকাশ করতে দেশব্যাপী যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালন করা করে।

১৮৮৬ সালের এই দিনে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেট থেকে শ্রমিকেরা কাজের সময়সীমা আট ঘণ্টা নির্ধারণ, কাজের উন্নত পরিবেশ, মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে ধর্মঘট আহ্বান করেন। বিক্ষুব্ধ শ্রমিকেরা সেদিন দাবি আদায়ের জন্য পথে নেমে আসার কারনে তখন থেকে এই দিবসটি পালিত হচ্ছে।

ইতিহাসের পাতা থেকে জানা যায় বিক্ষোভ দমনে সেদিন বর্বর কায়দা অবলম্বন করা হয়েছিল। পুলিশের গুলিতে জীবন উৎসর্গ করেছিলেন শ্রমিকেরা। সে ঘটনায় তখন সারা বিশ্ব সোচ্চার হয়ে ওঠে। শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা পায় শিকাগোর শ্রমিকদের আত্মদানের মধ্য দিয়েই।

এই উপলক্ষে সারা বিশ্বের ন্যায় কুমিল্লা জেলার হোমনা উপজেলায় নানাহ আয়োজনের মধ্য দিয়ে দিবসটি পালিত হয়।উপজেলার সকল পেশাজীবি লোক এতে অংশ গ্রহন করেন।
শ্রমিকদের ন্যা্য্য অধিকার আদায়ে সকলের সহযোগিতার একান্তই প্রয়োজন বলে মনে করে শ্রমিকরা।

শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের সারা বিশ্বে মে দীবস পালিত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *