Spread the love

কিন্ডার গার্টেন শিক্ষার্থীদের সরকারি বৃত্তি পরিক্ষা ঠেকাতে শিক্ষকদের গোয়ালন্দে মানববন্ধন

রেজাউল করিম
গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

রাজবাড়ীর গোয়ালন্দে কিন্ডার গার্টেন শিক্ষার্থীদের সরকারি প্রাথমিক বৃত্তি পরিক্ষায় অংশগ্রহণ ঠেকাতে এবং কতিপয় কিন্ডার গার্টেন স্কুলের শিক্ষকদের উদ্ধতপূর্ন আচরণের প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালিত হয়েছে।

বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি গোয়ালন্দ উপজেলা শাখার আয়োজনে বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪ টায় গোয়ালন্দ উপজেলা পরিষদের সামনের মহাসড়কে এ কর্মসূচি পালিত হয়।

মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার মো. নাহিদুর রহমানের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন সরকারি প্রাথমিক বিদ‍্যালয়ের শিক্ষকরা।

কর্মসূচিতে সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি গোয়ালন্দ উপজেলা শাখার সভাপতি ও উজানচর মডেল সরকারি প্রাথমিক বিদ‍্যালয়ের প্রধান শিক্ষক মো. বাবর আলী।

এসময় বক্তব্য রাখেন সমিতির সহ-সভাপতি মো. দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক নাসরিন আক্তার ইতি, সহকারি শিক্ষক সমাজের সভাপতি শেখ নাজিম উদ্দীন, সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম, প্রধান শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. মমিনুল ইসলামসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সহকারি শিক্ষকবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *