সেনা অভিযান,বান্দরবান লামা উপজেলার টঙ্কাবতী পূর্ববাসন পাড়ায় অস্ত্র-সরঞ্জামসহ আটক ৯

Spread the love

সিরাজুল ইসলাম : চট্টগ্রাম দক্ষিণ বিভাগ ব্যুরো

লামা উপজেলার চাঁদাবাজি ও অপহরণের সাথে জড়িত সন্দেহে ৯ জনকে অস্ত্র সরঞ্জামসহ আটক করেছে সেনাবাহিনী।
বৃহস্পতিবার রাতে জেলার লামা উপজেলার টঙ্কাবতী পূর্ণবাসন পাড়ায় অভিযান চালিয়ে তাদের ৫ টি দেশীয় অস্ত্র অপহরণের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয় আটককৃতদের কাছ থেকে ।

জানা গেছে, গোপন সূত্রে খবর পেয়ে সেনাবাহিনীর একটি বিশেষ দল অভিযানে প্রথম পর্যায়ে ১৫ জনকে আটক করে। পরে চাঁদাবাজি ও অপহরণ ঘটানোর সাথে অভিযুক্ত ৯ জনকে রেখে বাকিদের ছেড়ে দেওয়া হয়। আটককৃতদের মধ্যে দুজনের নাম পাওয়া গেছে। তারা হলেন- টঙ্কাবতী পূর্ণবাসন কারবারি পাড়ার আনন্দমোহন চাকমা ও প্রেম রঞ্জন চাকমা বলে জানিয়েছে ।
এদের মধ্যে প্রেমরঞ্জন চাকমা জ্বলন্ত চাকমা হত্যা মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামি।

আটকৃতরা আঞ্চলিক একটি রাজনৈতিক সংগঠনের সাথে সম্পৃক্ততা রয়েছে বলেও সংশ্লিষ্টরা জানিয়েছেন। বর্তমানে ওই এলাকায় আরও সন্ত্রাসী চাঁদাবাজ থাকতে পারে বলে জানিয়েছে এলাকায় নাম প্রকাশের অনিচ্ছুক ব্যক্তি এ খবরে অভিযান অব্যাহত রয়েছে।

কঙ্কাবতী ইউনিয়নের ইউপি চেয়ারম্যান মানইয়ং ম্রো জানান, রাতে ইউনিয়নের পূর্ণবাসন চাকমা পাড়ায় সেনাবাহিনী অভিযান চালায় এবং সেখান থেকে বেশ কয়েকজনকে আটক করে। স্থানীয়রা অভিযোগ করে বলেছেন- সাম্প্রতিক সময়ে টঙ্কাবতী সরই সুয়ালকসহ বিভিন্ন এলাকায় অপহরণ চাঁদাবাজির ঘটনা বেড়ে গেছে। স্থানীয় একটি চক্র এসব ঘটনার সাথে জড়িত রয়েছে দিনের বেলায় বিভিন্ন গ্রামে ঘুরে ফিরে সাধারণ মানুষকে টার্গেট করে রাতের বেলায় অপহরণ ও চাঁদা আদায় করে আসছিল অনেক দিন ধরে।

এদিকে, অভিযানে এলাকায় স্থানীয়দের মধ্যে কিছুটা স্বস্তি ফিরে এসেছে ব�

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *