শিশু শিক্ষাও বৈষম্যের শিকার হোমনায় মানববন্ধন।

Spread the love

করিম আহম্মেদ জীবন,হোমনা(কুমিল্লা)
প্রতিনিধি
কুমিল্লার হোমনায় পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বাদ দেওয়া, বৈষম্য ও সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। হোমনা উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের উদ্যোগে বৃহস্পতিবার সকাল ১০টায় হোমনা প্রেসক্লাবের সামনে সড়কে এক ঘণ্টাব্যাপী এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বক্তারা এই সিদ্ধান্তকে বৈষম্য হিসেবে অভিহিত করে বলেন, শুধুমাত্র সরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহণ করলে অনেক শিক্ষার্থীর মেধাবিকাশে বাধা সৃষ্টি করবে।

উপজলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি মামুনুর রশীদ ও সাধারণ সম্পাদক রাকিবুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন বৈষম্য দূরীকরণের আহবায়ক জাহাঙ্গীর আলম, সদস্য সচিব মোবারক হোসেন,বিকাশ চন্দ্র সাহা,মোবারক হোসেন দুকুল,রাসেল মিয়া ও
নাছির উদ্দীন প্রমুখ। এ সময় উপজেলার সকল কিন্ডারগার্টেন স্কুলের পরিচালক ও শিক্ষক শিক্ষিকাগণ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, গত ১৭ জুলাই শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় কেবল সরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বৃত্তি পরীক্ষার সুযোগ রাখা হয়েছে। এতে হোমনা উপজেলার সহস্রাধিক শিক্ষার্থী এই সিদ্ধান্তে ক্ষতিগ্রস্ত হবে।” কোমলমতি শিক্ষার্থীদের মাঝে যে বৈষম্যের বিভেদ তৈরি হচ্ছে তা শিশুদের মনে বিরুপ প্রভাব ফেলবে। তাই এই বৈষম্যের হাত থেকে কচিকাঁচা কোমলমতি শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

তারা আরও বলেন, জুলাই আন্দোলন হয়েছিল বৈষম্যের প্রতিবাদে সেই বৈষম্য যদি একই দেশে শিক্ষার্থীদের মাঝে সৃষ্টি হয় তাহলে কি লাভ হয়েছে জুলাই আন্দোলন করে। শিশুদের অধিকার আদায়ে আমরা আজ মানববন্ধন করছি যদি আমাদের দাবী মানা না হয় তাহলে আমরা পরবর্তীতে কেন্দ্রের সিদ্ধান্ত অনুযায়ী বৃহৎ আন্দোলন করবো।ল

বক্তারা এই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়ে বলেন, দাবি পূরণ না হলে আগামী দিনে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

মানববন্ধন শেষে অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ প্রধান উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্ষেমালিকা চাকমা নিকট হস্তান্তর করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *