রামু উপজেলা ঈদগরে ডাকাত কলিম উল্লাহ অস্ত্রসহ আটক

Spread the love
সিরাজুল ইসলাম: জেলা প্রতিনিধি কক্সবাজার
কক্সবাজার জেলার ঈদগড় থেকে চিহ্নিত ডাকাত ও ডজন মামলার আসামি কলিম উল্লাহকে একটি দেশীয় অস্ত্রসহ আটক করেছে পুলিশ। গত ১৫ জুন (রবিবার) দুপুরে ঈদগড় পানিস্যাঘোনা এলাকায় রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৈয়বুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আটক কলিম উল্লাহ প্রকাশ কল্লাইয়া ডাকাত ঈদগড় পানিস্যাঘোনা এলাকার নুরুল হকের পুত্র। তার বিরুদ্ধে ডাকাতি, অস্ত্র আইন সহ বিভিন্ন ধারায় একাধিক মামলা রয়েছে।
রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৈয়বুর রহমান অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন এবং জানিয়েছেন যে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *