রামগড় খাগড়াছড়ি থেকে মো:জহিরুল ইসলামের পাঠানো রিপোর্টে বিস্তারিত।
রামগড় পৌরসভার ৭নং ওয়ার্ড কালাডেবা ইসলামিয়া দারুল উলুম মাদ্রাসা এতিমখানা ও হেফজখানা উদ্যোগে পবিত্র ঈদুল আযহা কোরবানির তাৎপর্য বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৯ মে ২০২৫ ) সকাল ১১ ঘটিকার সময় কালাডেবা মাদ্রাসায় কোরবানির তাৎপর্য বিষয়ক সেমিনারে মাদ্রাসার শিক্ষা পরিচালক মাওলানা কামরুদ্দীন (বেতুবি) এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত খাগড়াছড়ি জেলা বিএনপির সহ –সভাপতি হাফেজ আহমদ ভূঁইয়া।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন রামগড় পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহিন উদ্দিন হারুন
সভায় সভাপতিত্ব করেন, কালাডেবা ইসলামিয়া দারুল উলুম মাদ্রাসার পরিচালক মাওলানা আবুল খায়ের।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,কালাডেবা মাদ্রাসা এতিমখানা কমিটির সভাপতি আনোয়ার হোসেন, রামগড় পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম ৭ নং ওয়ার্ড বিএনপি সভাপতি, হাজি নুরুল ইসলাম ও সাধারণ সম্পাদক, মোঃ দুলাল, শিক্ষক ও ছাত্রছাত্রী বিন্দু সহ প্রমুখ।
