যশোরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তরিকুল ইসলামের স্মরণ সভায়

Spread the love

মোঃ ইমরান হোসেন হৃদয়
শার্শা যশোর প্রতিনিধি

আজ (৬ নভেম্বর) বৃহস্পতিবার— যশোর জেলার উন্নয়নের রূপকার, বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির প্রয়াত সদস্য, সাবেক মন্ত্রী ও সাবেক সংসদ সদস্য মরহুম জননেতা তরিকুল ইসলাম-এর সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে যশোর জেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত স্মরণ সভায় যোগ দিতে আজ সকালেই যশোর বিমানবন্দরে এসে পৌঁছান বিএনপি’র মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিমানবন্দরে আগমন উপলক্ষে তাকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভ্যর্থনা জানান মরহুম তরিকুল ইসলামের পুত্র জনাব শান্তনু ইসলাম সুমিত, যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সাবেরুল হক সাবু, সাংগঠনিক সম্পাদক শেখ শহিদুল বারী রবু, যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ও জেলা বিএনপির সহ-সভাপতি জনাব মিজানুর রহমান খান, যশোর জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি জনাব গোলাম রেজা দুলু, এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-১ আসনের ধানের শীষ প্রতীকপ্রাপ্ত প্রার্থী, সাবেক সংসদ সদস্য ও বিএনপি’র সাবেক কেন্দ্রীয় দপ্তর সম্পাদক জনাব মফিকুল হাসান তৃপ্তি।
এরপর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যশোর সার্কিট হাউসে স্বল্প বিশ্রাম নেন এবং পরে জেলা বিএনপির আয়োজিত স্মরণ সভায় যোগ দেন। সভায় বক্তারা মরহুম তরিকুল ইসলামের রাজনৈতিক আদর্শ, ত্যাগ ও যশোরের উন্নয়নে তার অবদান স্মরণ করেন। তারা বলেন, তরিকুল ইসলাম শুধু একজন রাজনীতিকই নন, তিনি ছিলেন সংগঠনের প্রাণ যিনি গণতন্ত্র, উন্নয়ন ও দলের ঐক্যের প্রতীক ছিলেন।
সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন তরিকুল ইসলাম ছিলেন গণতন্ত্রের এক নির্ভীক সৈনিক। আজ তার দেখানো পথে আমাদের এগিয়ে যেতে হবে। সামনে কঠিন সময় আসছে, কিন্তু এই দেশের মানুষকে বাঁচাতে হলে আমাদের সংগঠনকে আরও ঐক্যবদ্ধ ও সুসংগঠিত করতে হবে।
তিনি আরও বলেন,
আগামী দিনে বিএনপি হবে জনগণের প্রকৃত কণ্ঠস্বর। জেলা পর্যায় থেকে সংগঠনকে শক্তিশালী করার মধ্য দিয়েই আমরা গণতন্ত্র ফিরিয়ে আনবো। তরিকুল ইসলামের আদর্শ আমাদের সেই পথেই অনুপ্রেরণা জোগাবে।
সভায় উপস্থিত ছিলেন যশোর জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের হাজারও নেতাকর্মী। সবশেষে মরহুম তরিকুল ইসলামের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *