এস এম নাছির উদ্দিন খান, জেলা প্রতিনিধি,ব্রাহ্মনবাড়িয়া।
৯ জুন (রবিবার), ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাঞ্চনমুড়ি পাঠানবাড়ি এলাকায় অনুষ্ঠিত হলো একটি ব্যতিক্রমী ফ্রি চিকিৎসা ক্যাম্প।
“পাঠানবাড়ি মানব কল্যাণ সামাজিক সংগঠন”-এর উদ্যোগে সকাল ৯টা থেকে বেলা ৩টা পর্যন্ত এ ক্যাম্পে শতাধিক অসহায় ও সাধারণ মানুষ বিনামূল্যে ঈদ উপলক্ষ্যে ফ্রি চিকিৎসা ও পরামর্শ গ্রহণ করেন।
চিকিৎসা সেবা প্রদান করেন কসবায় জন্মগ্রহণকারী কৃতি সন্তান ডা. মোঃ মাহিদুল ইসলাম, যিনি বর্তমানে বাংলাদেশ গ্লোবাল হেলথ অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট-এ কর্মরত। ঈদুল আজহার উপলক্ষে এই ফ্রি চিকিৎসা ক্যাম্প আজ থেকে যাত্রা শুরু।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাঠানবাড়ি মানব কল্যাণ সামাজিক সংগঠনের উপদেষ্টা ও কসবা উপজেলা প্রেসক্লাবের সভাপতি, কসবা টিভির চেয়ারম্যান খ. ম. হারুনুর রশীদ ঢালী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আব্দুল গণি পাঠান।
বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ মহসিন পাঠান, অর্থ সম্পাদক মোঃ শরীফ পাঠান, সাংগঠনিক সম্পাদক মোঃ নাঈম পাঠান, এবং সমাজসেবক মোঃ সানু পাঠান।
এছাড়াও উপস্থিত ছিলেন হাসন আলী পাঠান,মোঃ রক্কু পাঠান,আশিকুর রশীদ ঢালী, শরফত আলি পাঠান, মুজিবুর রহমান পাঠানসহ আরও অনেকে।
বক্তারা বলেন,”এই সংগঠনটি সবসময় মানবিক কার্যক্রমে এগিয়ে এসেছে। যেকোনো দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানোই পাঠান বাড়ি মানব কল্যাণ সামাজিক সংগঠনের মূল লক্ষ্য।”
এই মানবিক উদ্যোগ এলাকাবাসীর মধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
প্রধান অতিথি খ,ম, হারুনুর রশীদ ঢালী ডাক্তার মোঃ মাহিদুল ইসলাম ও অর্থ সম্পাদক মোঃ শরীফ পাঠানের হাতে সম্মাননা তুলে দেন।
