বিজয়নগরে ১৫৭ বোতল স্কফ সিরাপসহমাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মাহমুদুল হাসান
ব্যবস্থাপনা সম্পাদকঃ

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ১৫৭ বোতল স্কফ সিরাপসহ নিলুফা বেগম-(৩৩) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্্যাব। গোপন সংবাদেও ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-১ এর সদস্যরা মঙ্গলবার রাত সাড়ে ১০ টায় উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের নলগড়িয়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃত নিলুফা বেগম নলগরিয়া গ্রামের মোঃ রমজান খাঁর স্ত্রী।
বুধবার পাঠানো র‌্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, আলামতসহ নিলুফা বেগমকে পরবর্তীতে বিজয়নগর থানায় সোপর্দ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *