বিজয়নগরে মাদক কারবারি গ্রেপ্তার, সিএনজি জব্দ

Spread the love

মাহমুদুল হাসান
ব্যবস্থাপনা সম্পাদকঃ

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে পৃথক অভিযানে ১৬৮ কেজি গাঁজা এবং ৭৫ বোতল ফেনসিডিলসহ আবুল কালাম-(২৫) নামে একজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় মাদকদ্রব্য পরিবহনের কাজে ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকসা জব্দ করা হয়।
বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার ইছাপুরা ইউনিয়নের মির্জাপুর তিন রাস্তা মোড়ে অভিযান চালিয়ে ১৬০ কেজি গাঁজা ও ৭৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ সময় মাদকদ্রব্য পরিবহনের কাজে ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকসা জব্দ করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক পাচারকারী মোঃ সাব্বির মিয়া পালিয়ে যায়। সাব্বির মিয়া উপজেলার পাহাড়পুর ইউনিয়নের কামালমুড়া গ্রামের এলাহি মিয়ার ছেলে।
অপর দিকে পৃথক অভিযানে পাহাড়পুর ইউনিয়নের কামালমুড়া মধ্যপাড়ায় একটি বাগানে অভিযান চালিয়ে ৮ কেজি গাঁজাসহ আবুল কালাম-(২৫) নামে একজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত কালাম কামালমুড়া গ্রামের হেলাল মিয়ার ছেলে।
এ ব্যাপারে বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। মাদক ব্যাবসায়ী ও পাচারকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *