
বাঞ্ছারামপুর সমিতি ওমানের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। ওমানের বারকা অঞ্চলের একটি রিসোর্টে অনুষ্ঠিত সাধারণ সভার মাধ্যমে সর্বসম্মতিক্রমে এই কমিটি গঠন করা হয়।
অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জীবন। সভায় প্রবাসী বাঞ্ছারামপুরবাসী ব্যবসায়ী ও সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।
নবগঠিত কমিটিতে প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন মোঃ রেজাউল করিম, মোঃ আব্দুল ওয়াদুদ ও সোহেল আহমেদ।
নবগঠিত কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ নবী মোস্তফা, সিনিয়র সহ-সভাপতি ইকবাল হোসেন, সহ-সভাপতি মোঃ কবির সরকার, মোঃ মুকবুল হোসেন,আল আমিন , সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন জহিরুল ইসলাম জীবন, যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুলজ্জামান, যূগ্ন সাধারণ সম্পাদক রুবেল হোসেন ও জামাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম ও আব্দুল গাফফার, প্রচার সম্পাদক মোঃ মনির হোসেন শ্রাবণ, দপ্তর সম্পাদক মোঃ পারবেছ, ধর্ম সম্পাদক আবুল বাশার, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোঃ পারভেজ। অর্থ সম্পাদক মোঃ ডালিম
সভায় বক্তারা বলেন, বাঞ্ছারামপুর সমিতি ওমান একটি অরাজনৈতিক ও ব্যবসায়িক সংগঠন। প্রবাসে বসবাসরত বাঞ্ছারামপুর উপজেলার ব্যবসায়ীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, ঐক্য ও কল্যাণমূলক কার্যক্রম জোরদার করাই এই সংগঠনের মূল লক্ষ্য।
নবনির্বাচিত নেতৃবৃন্দ প্রবাসীদের স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। রিপোর্ট করেছেন আমাদের সাফা নিউজ এর ওমান প্রতিনিধি আব্দুল ওয়াহিদ
