প্রার্থী পরিবর্তন না হলে,স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের ঘোষণা দিলেন, ইঞ্জিনিয়ার এমএ মতিন খান

Spread the love

সাফা নিউজ/ ডেষ্ক রিপোর্ট

কুমিল্লা জেলার হোমনা উপজেলায় হোমনা পৌর সুপার মার্কেটের সামনে বিকাল ৩টা ৩০ মিনিটে বিএনপি থেকে মনোনীত প্রার্থীর পরিবর্তন চেয়ে মঙ্গলবার ৯ ডিসেম্বর সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

প্রথম দফায বিএনপি থেকে কুমিল্লা ০২(হোমনা -তিতাস) সংসদীয় আসনে নির্বাচনের প্রার্থী ঘোষণা না করায় দ্বিতীয় দফায় চূড়ান্ত বাছাই পর্বে বিএনপি’র কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়াকে মনোনয়ন দেওয়ায় হোমনা এবং তিতাসের সম্ভাব্য আরো ৫ প্রার্থী সম্মিলিতভাবে প্রার্থীতা পরিবর্তন চেয়ে একাত্মতা পোষণ করে সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলনে হোমনা ও তিতাসের নেতারা বলেন হোমনা তিতাস থেকে যে কোনো লোককে নমিনেশন দিলে আমরা তা সাদরে গ্রহণ করব। অন্য কোন উপজেলা থেকে এসে, হোমনা তিতাসে বিএনপি থেকে নির্বাচন করবে হোমনার মানুষ তা মেনে নিতে পারছেন না।
সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সামনে লিখিত বক্তব্য পেশ করেন ইঞ্জিনিয়ার এম এ মতিন খান। সাথে ছিলেন আজিজুল হক মোল্লা সহ দুই উপজেলার বিএনপির শীর্ষ নেতারা
ওমর ফারুক মুন্না সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, দলের দুঃসময়ে আন্দোলন সংগ্রামে রাজপথে থেকেছি এবং দলের প্রতিটি কর্মসূচি বাস্তবায়ন করতে গিয়ে মামলা হামলা সহ নির্যাতনের শিকার হয়েছে। আমাদের হোমনা ও তিতাস উপজেলার জনগণের প্রাণের দাবি। স্থানীয় হোমনা এবং তিতাস উপজেলার যারা ধানের শীষের প্রার্থী হয়েছেন তাদের মধ্য থেকে ধানের শীষের প্রতীক মনোনয়ন দিতে হবে। কোন ভাড়াটিয়াকে হোমনা তিতাসের মানুষ গ্রহণ করবে না এমনকি ভোটাররা প্রত্যাখ্যান করবে।
এ সময় শত শত নেতাকর্মী উপস্থিত ছিলেন।
মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে উপস্থিত ছিলেন
তিতাস থেকে সবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার এপিএস টু, ইঞ্জিনিয়ার আব্দুল মতিন খান তিতাস থেকে মনোনয়ন প্রত্যাশী সাবেক ঢাকা দক্ষিণ মহানগরের যুবদলের যুগ্ম আহবায়ক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক সাধারণ সম্পাদক ওমর ফারুক মুন্না।
হোমনা থেকে মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান এডভোকেট আজিজুর রহমান
হোমনা থেকে মনোনয়ন প্রত্যাশী বীর মুক্তিযোদ্ধা বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য মাহফুজুল ইসলাম সহ ভার্চুয়াল উপস্থিত ছিলেন মনোয়ার সরকার, হোমনা উপজেলার সাবেক চেয়ারম্যান জহিরুল ইসলাম জহর।,
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জনসাধারণকে উদ্দেশ্য করে ইঞ্জিনিয়ার এমএ মতিন খান বলেন আমি জনগণের জন্য রাজনীতি করতে এসছি আমি দলকে ভালোবাসি তাই এখনও আমি দল থেকে নমিনেশন আশা করছি, তারপরেও দল আমাকে যদি নমিনেশন না দেয় আমি জনগণের ভালোবাসা নিয়ে নির্বাচন করব ইনশাল্লাহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *