
রেজাউল করিম
গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
সিঙ্গাপুরে কর্মস্থলে ছাদ থেকে পড়ে মারা যাওয়া প্রবাসী গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার সন্তান রিয়াজুল ইসলাম কদম (৫০) এর জানাজা নামাজ সম্পন্ন হয়েছে।
বুধবার (১৯ নভেম্বর) উপজেলার দৌলতদিয়া নুরু মন্ডল পাড়া অবস্থিত বড় সিংগা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রথম জানাজা নামাজ এবং দৌলতদিয়া খানকা পাক মসজিদে দ্বিতীয় জানাজা নামাজ সম্পন্ন হয়। পরে তাকে দৌলতদিয়া লঞ্চ ঘাট সংলগ্ন কবরস্থানে দাফন করা হয়।
উল্লেখ্য, রিয়াজুল ইসলাম কদম রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের নুরু মন্ডল পাড়া গ্রামের মৃত ইউসুফ আলী শেখের ছেলে। তিনি সিঙ্গাপুরে তেভান স্টেশন এন্ড কন্সট্রাকশন কোম্পানিতে এলটিএ প্রজেক্টে নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করতেন। গত ১৩ অক্টোবর বৃহস্পতিবার বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে তিনি কোম্পানির দ্বিতীয় তলায় কাজ করছিলেন। এসময় নিয়ন্ত্রণ হারিয়ে ছাদ থেকে পড়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ১৮ অক্টোবর মঙ্গলবার দিবাগত রাতে তাকে সিঙ্গাপুর থেকে বাড়িতে আনা হয়।
মৃত্যকালে তিনি স্ত্রী রমিছা খাতুন রিনা ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় দ্বিতীয় বর্ষের পড়ুয়া একমাত্র মেয়ে হৃধী ইসলাম সহ অনেক গুনগ্রাহী রেখে গেছেন।
