প্রতিষ্ঠাতা শিক্ষক হলেন সভাপতি, এলাকায় প্রশংসায় পঞ্চমুখ।

Spread the love

সরকার মুকুল মাহমুদ, হোমনা (কুমিল্লা) প্রতিনিধি।

কুমিল্লার জেলার হোমনা উপজেলার নিলখী উচ্চ বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায়, বুধবার ৭ মে সকাল ১১টায় বিদ্যালয়ের সম্মেলন কক্ষে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নব নির্বাচিত সভাপতি, মাহবুবুর রহমান।একসময় তিনি অত্র বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

সভার শুরুতে অত্র বিদ্যালয়ের শিক্ষক ও সভাপতি মাহবুবুর রহমান সহ অন্যান্য সদস্যদের ফুল দিয়ে বরণ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন: সাবেক চেয়ারম্যান গাজী মোহাম্মদ মহসিন ও চেয়ারম্যান মোঃ শামসুদ্দিন, বিএনপি নেতা মোঃ রাসেল মিয়া ও মোহাম্মদ জাকির হোসেন , নিলখী ইউনিয়ন পরিষদ সদস্য মোঃ ইসমাইল হোসেন ও মোঃ আবুল হোসেন, সরকারি কর্মকর্তা মোঃ আবু ইউসুফ প্রমূখ।
  
সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর তিনি বিদ্যালয়ের সকল শিক্ষকের সাথে ব্যক্তিগতভাবে মতবিনিময় ও সৌজন্য সাক্ষাৎ করেন ও বিদ্যালয়ের মান উন্নয়নে শিক্ষকদের জোরালো ভূমিকার কথা ব্যক্ত করেন।

বোর্ড কর্তৃক মনোনীত সভাপতি মাহবুবুর রহমানের নেতৃত্বে গঠিত এডহক কমিটির অন্যান্য সদস্যরা হলেন—
সদস্য সচিব: প্রধান শিক্ষক মোঃ শামসুল হক সরকার (পদাধিকার বলে)। শিক্ষক প্রতিনিধি: মোহাম্মদ সানাউল্লাহ মোল্লা (জেলা শিক্ষা কর্মকর্তা কর্তৃক মনোনীত)। অভিভাবক প্রতিনিধি: মোঃ আক্তার হোসেন (উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক মনোনীত) হয়েছেন।

এক পর্যায়ে নব নির্বাচিত সভাপতি বক্তব্যে বলে
“এই বিদ্যালয় আমার হৃদয়ের খুব কাছের। প্রতিষ্ঠাতা শিক্ষক হিসেবে এর গৌরবময় ইতিহাসের অংশ হতে পেরে আমি গর্বিত। ভবিষ্যতে আরও উন্নত ও সমৃদ্ধশালী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলাই আমাদের লক্ষ্য।”  

বিদ্যালয় পরিবারের পক্ষ থেকে নবগঠিত কমিটির সদস্যদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। আশা করা যায়, তাদের নেতৃত্বে বিদ্যালয়ের শিক্ষা ও উন্নয়ন কার্যক্রম নতুন গতিতে এগিয়ে যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *