
নিকলী (কিশোরগঞ্জ)প্রতিনিধিঃ
৭১,এর বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে,দেশ স্বাধীন হয়েছে ৭১ মুক্তিযুদ্ধে সেটাও একটি চক্র অম্বীকার করছে।বর্তমান দেশের ক্লান্তিলগ্নে রণাঙ্গনের বীর সৈনিক,যাদের আত্মত্যাগ ও লক্ষ লক্ষ প্রাণের বিনিময়ে লাল সবুজের পতাকা পেয়েছি সেই বীর মুক্তিযোদ্ধাদের সংগঠনদেশ ও জনগনের অতন্দ্র প্রহরী নিকলী উপজেলা শাখার বীর মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক কমিটির পরিচিতি সভায় বক্তারা এ মন্তব্য করেন।
বৃহস্পতিবার(১১সেপ্টেম্বর)সকাল ১১টায় উপজেলা অডিটোরিয়ামে পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত পরিচিতি সভায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের যুগ্ম আহবায়ক দেবদাস সাহার সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার রেহেনা মজুমদার মুক্তি বলেন,
স্থানীয় মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ও সামাজিক মহল আশা প্রকাশ করেছে— নবগঠিত এ আহ্বায়ক কমিটি মুক্তিযোদ্ধাদের কল্যাণে বলিষ্ঠ ভূমিকা রাখবে এবং মুক্তিযুদ্ধের চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে কার্যকর উদ্যোগ গ্রহণ করবে।এই দায়িত্ব আমাদের কাছে গৌরবের। মুক্তিযোদ্ধাদের মর্যাদা ও অধিকার রক্ষায় সর্বাত্মক চেষ্টা করতে হবে। আমাদের তরুণ প্রজন্ম যেন মুক্তিযোদ্ধার আদর্শকে ধারন করে।
সংগঠনের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক আবীরের সভাপতিত্ব বিশেষ অথিতির বক্তব্য রাখেন,নিকলী উপজেলা জাতীয়তাবাদী যুবদলের সাবেক সভাপতি ও উপজেলা বিএনপির নির্বাচিত সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম তালুকদার হেলিম।এ সময় তিনি বলেন,যুদ্ধ করেছিল রাখাল,শ্রমিক,কৃষক মেহনতী মানুষ,অবশেষে গত ১৭টি বছর মানুষ,নিপীড়িত,নির্যাতিত,গুম,খুনের ধারা নিমজ্জিত।এমতাবস্থায় এখনো মুক্তিযোদ্ধা বেচে আছে।বাংলার সেই দামাল ছেলেরা দেশকে রক্ষা করার জন্য ত্রিশ লক্ষ শহীদ ও মা বোনদের ইজ্জতের বিনিময়ে লাল সবুজের পতাকা পেয়েছি।দেশ নিয়ে বড় ষড়যন্ত্র চলছে,আরেক ফ্যাসিবাদের জন্ম হচ্ছে।আপনাদের মাধ্যমে আমরা যে মাতৃভূমি পেয়েছি সেটাকে আরেকটি ভোটের যুদ্ধ করে জাতিকে মুক্তি দিতে হবে।বীর মুক্তিযোদ্ধারা কোন দলের নয়,এরা সবার।তাই আপনাদের মাধ্যমে আমরা আবারো ষড়যন্ত্র রুখে দিয়ে নতুন বাংলাদেশ জাতিকে উপহার দিবো।
এসময় আরো বক্তব্য রাখেন,নিকলী থানার অফিসার ইনচার্জ কাজী আরিফ উদ্দিন,সাবেক কমান্ডার আবু বক্কর ছিদ্দিক বীর মুক্তিযোদ্ধা প্রাক্তন অফিসার ইনচার্জ ফজলুর রহমান আহবায়ক কমিটির সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা চান্দালী মেম্বার,বীর মুক্তিযুদ্ধা মোরশেদ আলী মাষ্টার,প্রাক্তন যুগ্ন পরিচালক মোরশেদ উদ্দিন, আবদুল করিম।আগামী যে কোন দূর্যোগে সকল মতবিরোধ ভুলে বীর মুক্তিযোদ্ধারা ঐক্যবদ্ধ হয়ে মোকাবেলা করতে উদাত্ত আহ্বান জানান।
