
শফিকুল ইসলাম (নিকলী)কিশোরগঞ্জ
বিএনপির সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কর্মসূচির শুভ উদ্বোধন
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নিকলী উপজেলা শাখার আয়োজনে সদস্য নবায়ন ও প্রাথমিক সদস্য সংগ্রহ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২আগষ্ট) বিকেল ৩টায় নিকলী সদর জেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে নেতাকর্মীদের প্রাণবন্ত উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর পরিবেশে পরিণত হয়। অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি এড.বদরুল মোমেন মিঠু।
বক্তৃতায় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, ‘গত ২০ বছরে নতুন ভোটাররা ভোট দিতে পারেননি। জীবনের প্রথম ভোটটি দেয়ার জন্য তারা মুখিয়ে আছেন। নতুন ভোটারদের দলের সদস্য করা না হলে তারা অন্য দলে ভিড়ে যাবেন। তবে লক্ষ্য রাখতে হবে এ সুযোগে আওয়ামী সন্ত্রাসী, দুর্নীতিবাজ, দাগি আসামিরা বিএনপিতে ঢুকে পড়তে না পারেন।
তিনি বলেন, ‘নতুন সদস্য বাড়ানো না হলে বিএনপি দেশের সবচেয়ে বড় দলের আধিপত্য থাকবে না। যারা ৩১ দফা সংস্কার প্রস্তাবের প্রতি আস্থাশীলরা তারাই বিএনপির সদস্য হতে পারবেন। সদস্য সংগ্রহে যারা দায়িত্ব নিয়েছেন এবং পেয়েছেন, ২ মাস পড়ে দেখতে হবে প্রতিটি ইউনিয়নে কতটা সদস্য বাড়ল।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম তালুকদার হেলিমের সঞ্চালনায় উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট বদরুল মোমেন মিঠু’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাজী ইসরাইল মিয়া। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “বিএনপির এই সদস্য সংগ্রহ অভিযান শুধু কাগজে-কলমে সীমাবদ্ধ নয়, এটি মানুষের হৃদয়ে বিএনপিকে পৌঁছে দেওয়ার এক ঐতিহাসিক প্রয়াস।” আগামী ত্রয়োদশ নির্বাচনের পূর্বে বিএনপির প্রতিটি পাড়া মহল্লা থেকে সঠিক নেতৃত্বের জন্য এবং দলকে আরো গতিশীল করার লক্ষে নতুন সদস্য সংগ্রহ করতে হবে। নতুন সদস্যের মধ্যে যেন ফ্যাসিস্ট কোন ব্যক্তি প্রবেশ করতে না পারে।
তিনি আরও বলেন, ‘ বিএনপিতে প্রবেশ করে কেউ নদী দখল,বালু মহল দকল,চাঁদাবাজিসহ কোন অপকর্মের সাথে জড়িত থাকলে কোন পদধারী নেতা হলেও তাদের পদ সহ সকল দায়িত্ব থেকে বহিষ্কার করা হবে।
আমাদের ভেতর নেতৃত্বের প্রতিদ্বন্দ্বিতা থাকতে পারে, দ্বন্দ নয়। অন্য দলে প্রার্থী খুঁজতে হয়। আর বিএনপিতে অনেক প্রার্থীর ভিড়ে বাছাই করতে হয়। আগামী নির্বাচনে দল যাকে মনোনয়ন দেবে তার জন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। যাতে আমাদের দল ক্ষমতায় যেতে পারে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির দপ্তর সম্পাদক মীর কামরুল হাসান,জেলা জাসাসের সভাপতি ইফতেকার আহমেদ বাবুল, জেলা বিএনপির সহ ধর্মবিষয়ক সম্পাদক জীবন চন্দ্র দাশ, জেলা ওলামা দলের সাধারন সম্পাদক মাও মোশারফ হোসেন। সিংপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হারুন অর রশিদ,কারপাশা ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুল ওয়াদুদ,দামপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার আলী হোসেন,নিকলী সদর ইউনিয়ন বিএনপির সভাপতি হারুন অল কাইয়ূম।জারইতলা ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক শাহ জাকির হোসেন,গুরই ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক আবদুল মান্নান,ছাতিরচর ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মেহেদী হাসান মুক্তার।
এছাড়াও উপস্থিত ছিলেন জেলা পূজা উদযাপন ফ্রন্টের আহবায়ক বাবু তাপস সাহা অপু,বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক আবির,বীর মুক্তিযোদ্ধা চান্দালী মেম্বার ,মহিলা দলের সভাপতি রেখা আক্তার, সাধারন সম্পাদক টপি আক্তার মেম্বার,মহিলা দলের নেত্রী জেসমিন আক্তার সহ এবং বিভিন্ন ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ।
