
শফিকুল ইসলাম নিকলী(কিশোরগঞ্জ)প্রতিনিধিঃ
নিকলীতে সিংপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সিংপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শুক্রবার(২৬ ডিসেম্বর)দিবাগত রাত সাড়ে তিনটার দিকে কিশোরগঞ্জ সদরের খরমপট্টি এলাকা থেকে নিকলী থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলামের নেতৃত্বে ডেভিলহান্ট ফেজ-২অভিযান পরিচালনা করে এই চেয়ারম্যান কে গ্রেপ্তার করে। ৫আগষ্টের পর থেকেই তিনি পলাতক ছিল। তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় নিকলী থানায় ১টি মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়েছে।তবে তার বিরুদ্ধে মিঠামইন, অষ্টগ্রাম কিশোরগঞ্জ সদর থানায় একাধিক মামলা রয়েছে বলেও সুত্রে জানা যায়।
থানা সূত্রে জানা যায়,গত ৫ আগস্টের পর ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী আত্মগোপনে চলে যায়।দীর্ঘ সময় পুলিশের চোখ ফাঁকি দিলেও ডেভিল হান্ট ফেজ -২ অভিযানে পুলিশের কাছে ধৃত হয়েছে এই চেয়ারম্যান। গোপন সংবাদের ভিত্তিতে কিশোরগঞ্জের খরমপট্টি এলাকায় নিকলী থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম অভিনব কৌশলে সঙ্গীও ফোর্স নিয়ে শুক্রবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করতে সক্ষম হয়।শনিবার দুপুর ১২ টার দিকে কিশোরগঞ্জ বিজ্ঞ আদালতে আটককৃত চেয়ারম্যানকে কঠোর নিরাপত্তার মাধ্যমে প্রেরণ
