টেকনাফে গুলি বিক্রি করতে এসে ধরা রোহিঙ্গা যুবক

Spread the love

সিরাজুল ইসলাম:দক্ষিণ বিভাগীয় ব্যুরো প্রধান চট্টগ্রাম
কক্সবাজারের টেকনাফ সীমান্ত এলাকায় গুলি বিক্রির সময় পাঁচ রাউন্ড ৯ এমএম পিস্তলের গুলিসহ মো. আমীন (২৪) নামে এক রোহিঙ্গা যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (৪ আগস্ট) দিবাগত রাতে হোয়াইক্যং বিওপির আওতাধীন ওবিএম চেকপোস্টে তাকে আটক করা হয়। আটক মো. আমীন কক্সবাজারের উখিয়ার বালুখালী ১৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা এবং আমির হাকিমের পুত্র।
বিজিবির সূত্রে জানা গেছে, সীমান্ত এলাকায় অবৈধ অস্ত্র ও মাদক পাচার রোধে টহল জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় ওবিএম চেকপোস্টে তল্লাশি চালায় বিজিবি সদস্যরা। এসময় নৌকাযোগে আসা এক যুবককে সন্দেহ হলে তাকে থামিয়ে তল্লাশি করা হয়। তল্লাশিকালে তার কাছ থেকে ৯ এমএম পিস্তলের পাঁচটি গুলি উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে ৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন জানান, আটক যুবক প্রাথমিক জিজ্ঞাসাবাদে গুলি বিক্রির উদ্দেশ্যে সীমান্ত এলাকায় আসার বিষয়টি স্বীকার করেছেন। তার বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।
নিরাপত্তা পরিস্থিতি নিয়ে বিজিবি আরও কঠোর নজরদারির কথা জানিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *