টেকনাফের বাহারছড়া ইউনিয়নে রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রভাব: ব্যবসা ও কর্মসংস্থানে হুমকি

Spread the love

মিসবাহ উল্লাহ
টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নে স্থানীয় জনগণের ব্যবসা-বাণিজ্য ও কর্মসংস্থানের উপর ক্রমেই নেতিবাচক প্রভাব ফেলছে রোহিঙ্গা জনগোষ্ঠী। বিভিন্ন খাতের ব্যবসা, শ্রমবাজার ও সেবাখাতে তারা দখল প্রতিষ্ঠা করছে বলে অভিযোগ উঠেছে স্থানীয়দের পক্ষ থেকে। এতে করে স্থানীয়রা কর্মহীন হয়ে পড়ছে এবং অর্থনৈতিকভাবে চরম সংকটে ভুগছে।

এছাড়াও, অপ্রতিযোগিতামূলকভাবে কম মজুরিতে কাজ করে রোহিঙ্গারা স্থানীয় শ্রমবাজারকে বিপর্যস্ত করে তুলছে, যার ফলে স্বাভাবিক ব্যবসা পরিচালনায় নানামুখী প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি উঠেছে—এ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে স্থানীয় বাসিন্দাদের অধিকার ও কর্মসংস্থানের সুরক্ষা নিশ্চিত করতে জরুরি পদক্ষেপ গ্রহণ করা হোক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *