ছাতক-দোয়ারা বাজারবাসী সহ সবাইকে মিজান চৌধুরীর ঈদুল আযহার শুভেচ্ছা জ্ঞাপন

Spread the love

সুনামগঞ্জ প্রতিনিধি

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সুনামগঞ্জ-৫ (ছাতক ও দোয়ারা বাজার) আসনের সর্বস্তরের জনগণসহ দেশ-বিদেশের সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক জানিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক ছাতক উপজেলা চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান চৌধুরী মিজান। ত্যাগের শিক্ষায় উদ্ভাসিত হয়ে ঈদ আনন্দে অসহায় মানুষদের শামিল করতে সামর্থ অনুযায়ী এগিয়ে আসার জন্য সামর্থবানদের প্রতি আহ্বান জানান তিনি।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদুল আযহা হচ্ছে মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। আল্লাহর রাস্তায় প্রিয় প্রাণী কুরবানীর মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অজর্ন করাই ঈদুল আযহার প্রকৃত শিক্ষা। সুমহান ত্যাগের আলোকে আমাদের পরিচালিত করার শপথ নিতে হবে। এবার আমরা ফ্যাসিবাদ মুক্ত দেশে পবিত্র ঈদুল আযহা উদযাপন করতে যাচ্ছি। তবে ফ্যাসিস্ট সরকারের পতন আন্দোলনে হাজার হাজার ছাত্র-জনতাকে শহীদ হতে হয়েছে। হাজার হাজার ছাত্র-জনতা আহত হয়ে এখনো হাসপাতালের বেডে কাৎড়াচ্ছেন। জুলাই আন্দোলনের শহীদদের পরিবারে আজ ঈদের আনন্দ নেই। স্বজন হারানো শহীদ পরিবারের পাশে দাঁড়ানো এবং তাদের ঈদ আনন্দে শামিল করা আমাদের নৈতিক দায়িত্ব।
ঈদ মানুষে মানুষে ভেদাভেদ ও অনৈক্য ভুলে গিয়ে পরস্পরকে ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধনে আবদ্ধ করে সামাজিক বন্ধনকে সুদৃঢ় করে। ঈদ আমাদের ব্যক্তিগত, সামাজিক ও জাতীয়ভাবে ঐক্যের বন্ধন শক্তিশালী করে। জীবনের প্রতিটি দিনই হোক ঈদের মতো আনন্দময় এই কামনায় সবাইকে ঈদ মোবারক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *