সুনামগঞ্জ-৫ আসনের রাজনৈতিক মাঠে আলোচনার কেন্দ্রবিন্দু, মিজানুর রহমান চৌধুরী মিজান

Spread the love

নুর মোহাম্মদ, সুনামগঞ্জ জেলা প্রতিনিধি

সুনামগঞ্জ-৫ (ছাতক ও দোয়ারাবাজার) আসন সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা বেড়েছে। মনোনয়ন প্রত্যাশীরা তৎপর হলেও ভোটার ও বিশ্লেষকদের আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও সাবেক ছাত্রনেতা মিজানুর রহমান। মাঠ পর্যায়ে জনপ্রিয়তায় তিনি এখন এ আসনের শীর্ষে আছেন।

ছাত্রজীবন থেকেই রাজনীতিতে সক্রিয় ছিলেন মিজান। এরশাদ সরকারের সময় গণআন্দোলনে অংশ নিয়ে গুলিবিদ্ধ হন। এই আত্মত্যাগ আজও স্থানীয় রাজনীতিতে স্মরণীয়। স্থানীয়রা মনে করেন, আন্দোলনের মাঠে জীবন বাজি রেখে লড়াই করা নেতা সংসদেও জনগণের স্বার্থ রক্ষায় অটল থাকবেন।

বিএনপির দুঃসময়ে ছাতক উপজেলা পরিষদ নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়ে তিনি প্রমাণ করেছেন নিজের জনপ্রিয়তা। চেয়ারম্যান থাকাকালীন সময়ে সাধারণ মানুষের পাশে থাকা এবং সমস্যা সমাধানে সক্রিয় ভূমিকা তাঁর জনপ্রিয়তার মূল কারণ। একজন ভোটার বলেন,

“চেয়ারম্যান থাকাকালালে রাতদিন মানুষের পাশে ছুটে যেতেন মিজান ভাই। এবার তিনি সংসদে গেলে আমাদের এলাকার উন্নয়ন করবেন।”

২০১৮ সালের জাতীয় নির্বাচনে মাত্র কয়েক ঘণ্টায় তিনি পান ৯৬ হাজারের বেশি ভোট। ফলাফল পরবর্তীতে পাল্টে গেলেও এত অল্প সময়ে বিপুল ভোট পাওয়া তাঁর সাংগঠনিক দক্ষতার স্বীকৃতি।

করোনা মহামারীর সময় তিনি জীবনের ঝুঁকি নিয়ে প্রত্যন্ত গ্রামে ত্রাণ ও ওষুধ পৌঁছে দেন। ২০২২ সালের ভয়াবহ বন্যায়ও নিজে নৌকা চালিয়ে দুর্গত মানুষের পাশে দাঁড়ান। একজন বন্যাদুর্গত বলেন,

“বন্যায় ঘরবাড়ি ভেসে গেলে অনেকেই আসেনি, কিন্তু মিজান ভাই খাবার ও ওষুধ নিয়ে আমাদের পাশে দাঁড়িয়েছিলেন।”

বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমেও তিনি আলোচনার শীর্ষে। তরুণ ভোটাররা তাঁকে আধুনিক ও প্রাণবন্ত নেতা হিসেবে দেখছেন।
ছাতক বাজার উপজেলা যুবদলের সাবেক আহবায়ক সদরুল আমিন সোহান বলেন,

“আমরা বিশ্বাস করি, মিজান ভাই সংসদে গেলে আমাদের এলাকার যুবকদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।”

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, মাঠ পর্যায়ে মিজানের জনপ্রিয়তা স্পষ্ট। তবে দলীয় মনোনয়ন পাওয়া এখন প্রধান চ্যালেঞ্জ। একজন বিশ্লেষক বলেন,

দোয়ারাবাজার উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য তাইবুর রহমান বলেন,

“২০১৮ সালের নির্বাচনে ভোট ডাকাতির মাধ্যমে আমাদের বিজয় কেড়ে নিয়েছিল তৎকালীন সরকার। এবার বিএনপি আমাদের নেতা মিজানুর রহমানকে ধানের শীষ প্রতীক দেবেন বলে আমরা বিশ্বাস করি।”

গ্রামে-গঞ্জে মানুষের পাশে থাকা, নিয়মিত সমস্যার সমাধান এবং তরুণ ভোটারদের আস্থা অর্জনের কারণে মিজানুর রহমানের নির্বাচনী সম্ভাবনা উজ্জ্বল। স্থানীয়রা আশা করছেন, মনোনয়ন পেলে তিনি সুনামগঞ্জ-৫ আসনের উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচন করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *